November 24, 2026

রান্না বন্ধ প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো হুগলীর গোঘাটে

Spread the love

উপস্বাস্থ্য কেন্দ্র অন্যত্র নিয়ে যাওয়ায় অরন্ধন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গোঘাটের বাদলা এলাকায় অভিনব প্রতিবাদ গ্রাম বাসিদের

বাদলা থেকে উপ-স্বাস্থ্য কেন্দ্র সরে যাচ্ছে কানপুরে, এই নিয়ে পূর্বে বহু ক্ষোভ-বিক্ষোভ , প্রতিবাদ-প্রতিরোধ, হয়েছিল বেশ কিছু দিন আগে, কিন্তু তারপরও আটকানো যায়নি গোঘাট ব্লক প্রশাসনের উপস্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত কে ।
বাদলার গ্রামবাসীদের অভিযোগ ছিল দুটি মৌজার মধ্যবর্তী স্থানে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার জন্য সরকারি নিয়ম মেনে জমি হস্তান্তর হয়েছে এবং আপৎকালীন পরিষেবাও শুরু হয়েছিল কিন্তু তারপরেই হঠাৎ সিদ্ধান্ত বদল হয় এবং উপস্বাস্থ্য কেন্দ্র চলে যায় কানপুরে। গ্রামবাসীদের আরো অভিযোগ বর্তমানে যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে সেটি একটি শ্মশান এবং ব্যক্তি মালিকানার জায়গা। সরকারি পরিষেবার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র কিভাবে ব্যক্তিগত জায়গার উপরে হচ্ছে সেই নিয়েও আমাদের প্রতিবাদ। এক গ্রামবাসী জানান প্রথম থেকে যেখানে তৈরি হওয়ার কথা ছিল যাতে সেখানেই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় সেই কারণেই আজ অভিনব প্রতি বাদ করছি, আমরা গ্রামের সমস্ত বাড়িতে অরন্ধন কর্মসূচি পালন করছি।গ্রামের সমস্ত বাড়ির উনোন জ্বলবে না। তাই আমরা চাই এই বিষয়ে ভাবনা চিন্তা করুক জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *