November 22, 2026

সিভিক ভলেন্টিয়ার্স এর কাজ জানতে চেয়ে রাজ্যকে গাইডলাইন পাঠাতে নির্দেশ হাই কোর্টের

Spread the love

সিভিক ভলেন্টিয়ার দের কাজটা আসলে কি? রাজ্যে কোন কোন কাজে ব্যবহার করা হয় সিভিক ভলেন্টিয়ারদের? আইনশৃঙ্খলার ক্ষেত্রে তাদের ভূমিকা কি? এই সমস্ত বিষয় নিয়েই 29 শে মার্চের মধ্যে গাইডলাইন আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি রাজশেখর মন্থা।

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে লাগাতার অভিযোগের পাশাপাশি ভাইরাল হচ্ছে নানান ভিডিও । অভিযোগ, বেহালার সরশুনায় এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। সঙ্গে ছিল ২ সিভিক ভলান্টিয়ার। তারপর থেকেই ওই যুবকের আর হদিশ মেলেনি। এনিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে নিখোঁজ যুবকের পরিবার। সেই মামলার শুনানি চলাকালীন আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে সিভিক পুলিশের ভূমিকাও উঠে আসে। তাঁর মৃত্যুর ঘটনায় সিভিক পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছিল।দু’পক্ষের সওয়াল জবাব চলার পর মঙ্গলবার রাজ্য পুলিশের আইজিকে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। ২৯ মার্চের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা করতে হবে। পাশাপাশি, রাজ্য়ের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা কী, তাও জানতে চান বিচারপতি। একদিকে যখন বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছিল যে সিভিক পুলিশ কারা কিভাবে তাদের নিয়োগ করা হয়েছে? সেইখানে দারিয়ে মহামান্য কোর্টেরী রায় রাজ্য কে আরও অস্বস্তিতে ফেললো এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *