November 25, 2026

৬২৬ বছরের শ্রীরামপুর রথের সামনে হাতধরে নাচলেন কল্যাণ, দিলীপ, কাঞ্চন

Spread the love

করোনা অবহে দুই বছরধরে টান পরেনি শ্রীরামপুর মাহেশের রথের চাকায়। শ্রীরামপুর মহেশের রথ বলতে ভারতের দ্বিতীয় বৃহৎ রথের কথাই বার বার উঠে আসে। কিন্ত করোনা অবহে দুই বছর ধরে টান পড়েনি মাহেশের রথের দড়ি তে। দুই বছর পরের রথের দিনে ভক্তদের উল্লাস চোখে পড়ার মতো দেখা যায়। দুর-দুরন্তর থেকে লক্ষাদিক ভক্ত সমাবেশ রথ যাত্রা কে কেন্দ্র করে । মাহেশের রথ যাত্রা উপলক্ষে এক ঐতিহাসিক মেলার ও আয়োজন করা হয় প্রতিবছর। মাহেশের মন্দির কে আরও সুন্দর ও ভক্তদের জন্যে মনোরম করে তোলার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ১০ কোটি টাকা প্রদান করেন, তার ভিত্তি তে আধুনিকীকরন করা হয় এই মন্দিরটিকে। প্রসঙ্গত মাহেশের রথ পরিদর্শন করতে ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শ্রীরামপুরে আসেন। এইবার মহেশ মন্দির আরও নব রূপে উন্মোচিত হলো। মহেশ রথ যাত্রা উপলক্ষে অগণিত পর্যটকদের সাথে সাথে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী, রাজের কৃষি মন্ত্রী শোভন দেব চ্যাটার্জী, বিধায়ক সুদীপ্ত রায়, কাঞ্চন মল্লিক, নির্মল মাঝি, মদন মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুরের গিরিধারী সাহা,উত্তরপাড়ার পরপিতা দিলীপ যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী জানান দু বছর রথ টানা হয়নি দু’বছরে মানুষের মনের মধ্যে অনেক কষ্ট ছিল। এ বছর রথ টানা হবে তাই সমস্ত ভক্তরা আসছে, সবাই মিলে এখানে পুজো করে তাই এখানে এক অদ্ভুত আকর্ষণ আছে। জগন্নাথ দেবকে যারা বিশ্বাস করেন যারা ঈশ্বরের বিশ্বাস করেন যারা তার ভক্ত তারা সবকিছু ছেড়ে এখানে আসেন। তিনি জানান বাবার কাছে নিজের জন্যে শুধু একটা জিনিস চাওয়া যায় যে শক্তি দিও, ভক্তি দিও, জ্ঞান দিও সমস্ত মানুষের ভালো করো। বলাই বল এই রথযাত্রাকে উপলক্ষ করে এক চাঁদের হাট বসে শ্রীরামপুরে।রথের সামনে মহাআনন্দে নাচ করতে দেখা যায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী মহাশয় কে সাথে নাচ করতে দেখা যায় দিলীপ যাদব, কাঞ্চন মল্লিক, নির্মল মাঝি,সহ রাজ্যের মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি কেও।রথের রশিতে টান পড়তেই অনাবিল আনন্দের জোয়ারে গা ভাসান কয়েক হাজার ভক্তবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *