November 24, 2026

অগ্নিপথ সাড়া ফেললো যুব সমাজে।মঙ্গলবার অব্দি ৩দিনে জমা পড়ল ৫৭হাজার আবেদন পত্র।

Spread the love

হাজারো বিতরকের পর তবে কি এবার সাফল্যের মুখ দেখতে চলেছে অগ্নিপথ। চলতি মাসে তিন বাহিনীতে নিয়োগ নিয়ে এক নতুন প্রকল্প অগ্নিপথ যা-নিয়ে কেন্দ্রের সমালোচনায় জোট বেঁধেছেন বিরোধীরা। সমস্ত বিরোধিতার মধ্যেই ২৪ শে জুন থেকে শুরু হয়েছিল অগ্নিপথ প্রকল্পের অধীনে বায়ু সেনা পদে নিয়োগের জন্য অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া। প্রক্রিয়া শুরুর মাত্র তিন দিনের মধ্যেই অগ্নিপথ ব্যাপক সাড়া ফেললো যুব সমাজে। তিন দিনে ৫৭হাজার ৯৬০ টা আবেন পত্র জমা পড়েছে অগ্নিবীর নিয়োগের জন্য। প্রশ্ন উঠেছিল এই প্রকল্পে নিযুক্ত অগ্নিবীরদের ভবিষ্যৎ চার বছর পর কি হবে? এ বিষয়ে বায়ুসেনার প্রধান চিপ মার্শাল ভিআর চৌধুরী সম্প্রীতি জানান অগ্নিপথ প্রকল্পের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ২৪শে জুন থেকে। বায়ুসেনার পক্ষ থেকে এক টুইটে অগ্নিপথ প্রকল্পের আংশিক সাফল্য অর্থাৎ মাত্র তিন দিনে ৫৭ হাজার ৯৬০টি আবেদন পত্র জমা পড়ার কথা স্বীকার করা হয়। চুক্তির ভিত্তিতে অগ্নিপথ প্রকল্পে চার বছরের জন্য ভারতীয় বায়ুসেনা নৌসেনা ও সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। নিয়োগের যোগ্যতা ১৭ থেকে ২১ বছর অব্দি ধার্য করা হলেও দুই বছর কভিডের কারণে নিয়োগ বন্ধ থাকায় অতিরিক্ত দু’বছরের ছাড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে সেক্ষেত্রে তেইশ বছর অব্দি যুবক যুবতীরা আবেদন করতে পারবেন অগ্নিপথ প্রকল্পে। চার বছরের চাকরির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ২৫ শতাংশ অগ্নি বীরদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে আর বাকি ৭৫ শতাংশ অগ্নিবীদের জন্য ১০% আসন সংরক্ষিত থাকবে উপকূল বাহিনী, রাজ্য প্রতিরক্ষা দপ্তর, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, আসাম রাইফেলসে। শুধু এখানেই শেষ নয় অগ্নিবীর জন্য মার্চেন্ট বাহিনীতে কাজের বিশেষ সুযোগ থাকবে থাকছে জাহাজ মন্ত্রকে কাজ পাওয়ার সুযোগ। পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারি চাকরিতেও অগ্নিবীর অগ্রাধিকার দেওয়া হবে এমনটা জানানো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক, উপকূল রক্ষা বাহিনী সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *