November 26, 2026

কেনো সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সমকামী-রূপান্তরকামী দের বাবা মা দের.?কি করবেন আপনি যদি সমকামীর অভিভাবক হন??

Spread the love

একজন নারী অথবা পুরুষ বাবা মা হয়ে উঠার পর প্রতি পদে পদে আসে একের পর এক চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ কয়েকগুন বেড়ে যায় এলিজিবিটিকিউআই +(লেসবিয়ান,গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ক্যুয়ের, ইনার সেক্স )সম্প্রদায়ের বাবা-মায়েদের l এইবিষয়ে অনেক ক্ষেত্রেই অভিবাবকদের অজ্ঞতার জন্য চরম অসহায়তার সম্মুখীন হয় বহু সন্তান। এই ক্ষেত্রে সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে সন্তানদের মন বুঝতে অনেকটাই অক্ষম হন অধিকাংশ অভিভাবকেরা,। বিষয়টি আরো ভয়াবহ আকার ধারণ করে সন্তানদের কামিং আউট এর সময় যা-নিয়ে চূড়ান্ত দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হয় অজ্ঞাত অভিভাবকেরা।
একবিংশ শতাব্দীতে একদিকে যখন গর্বের সঙ্গে বিশ্বজুড়ে পালিত হচ্ছে নিজের লিঙ্গের অধিকার, ভালোবাসার অধিকার অন্যদিকে সমাজ এখনও এই বিষয়ে অজ্ঞতার গাঢ় অন্ধকারে নিমজ্জিত। তবুও এলিজিবিটিকিউআই+ সম্প্রদায় ভুক্ত মানুষদের লড়াইয়ের ইতিহাস এবং জয়ের আস্বাদে জুন মাসে পালিত হচ্ছে “প্রাইড মান্থ ” এইক্ষেত্রে বাস্তবে রামধনুর ছোঁয়া বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না পিতামাতার সম্পর্কে। এই বিষয়ে এক মনোবিদের বক্তব্য সন্তানকে সন্তান হিসেবে গ্রহণ করাটা প্রথম কাজ। এই ক্ষেত্রে সন্তানদের উপর অতিরিক্ত চাপ দিলে কেউ কেউ আত্মহত্যা করতে বাধ্য হয় আবার কেউ কেউ বাড়ি থেকে পালিয়ে যান, সেক্ষেত্রে পরবর্তীতে আফসোস করেন তার অভিভাবকরা।
বর্তমানে অধিকাংশ সাইকোলজিস্ট এই বিষয়ে ওয়াকিবহাল। মনোবিদদের একাংশের বক্তব্য প্রথম থেকেই সাইকোলজিস্ট এর পরামর্শ নিয়ে কাউন্সিলিং করানোর পাশাপাশি , প্রয়োজনে এই বিষয়ে গড়ে ওঠা একাধিক সাপর্ট গ্রুপের সহযোগিতা গ্রহণ করে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যেতে পারে। মনোবিদদের মতে এই বিষয়ে ছেলে মেয়েদের সাথে অভিভাবকদের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা একটা বড় সমাধানের সূত্র হতে পারে। আলোচনার মাধ্যমে তাদের সেক্সচুয়াল অরিয়েন্টেশন ও সমস্যাগুলো বোঝাটাই হতে পারে প্রধানও প্রাথমিক কাজ। বিশেষত সন্তানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা শোনার পর পিতা-মাতাকে একজন ভালো শ্রোতা হওয়ার সাথে সাথে ভালো বন্ধুতে পরিণত হওয়া টাই একান্ত ভাবে কাম্য। যেই অভিভাবক ভালো শ্রোতা তে পরিণত হতে পারে তার এই ক্ষেত্রে সন্তানরা কি কি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তা জেনে নিজেদের অভিজ্ঞতা অথবা চিকিৎসকদের পরামর্শ নিয়ে একটি সমাধানের সূত্র সহজেই বার করতে পারেন। এই ক্ষেত্রে আমাদের দেশ কিন্তু এখনো পিছিয়ে নেই ভারতে ট্রান্সজেন্ডার প্রটেকশন আইন বলবৎ হয়েছে। এমনকি এই স্বাভাবিক বিষয়টিকে যদি কোন চিকিৎসক রোগ হিসেবে গণ্য করেন তাহলে তৎক্ষণাৎ বাতিল হয়ে যেতে পারে তার রেজিস্ট্রেশন। যদিও এই বিষয়ে আমাদের দেশে এখনো সেই রকম সচেতনতা বা সচেতনতামূলক শিবিরের আয়োজন অথবা বই লেখা হয়নি। এ বিষয়ে অভিভাবকদের উচিত ছেলে যদি কম বয়স থেকে কোনো ছেলে নিজেকে মেয়ে বলে দাবি করে তাকে ধমকে চমকে অথবা শাসন করে বদলে ফেলার চেষ্টা একান্তই অনুচিত। যদি ছেলে সন্তানের মধ্যে এইরকম কোন আচরণ লক্ষ্য করা যায় তাহলে তাকে সেভাবেই থাকতে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করানো উচিত। এই ক্ষেত্রে অতিরিক্ত শাসন সেই ছেলে সন্তানটি অন্য পথে পরিচালিত হতে পারেন এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *