November 26, 2026

আবারো তৃণমূলের ফিরছেন প্রবীর ঘোষাল? তৃণমূল নেতা আচ্ছেলাল যাদব ও প্রবীর ঘোষালের ছবি ভাইরাল নেট দুনিয়ায়, একই মঞ্চে তৃণমূলের একাধিক কাউন্সিলার।

Spread the love

এখনো উত্তরপাড়া ও কোন্নগরের কিছু দেওয়ালে জ্বলজ্বল করছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে প্রবীর ঘোষালের নাম। প্রসঙ্গত উল্লেখযোগ্য বিগত বিধানসভা ভোটের আগে তৃণমূলে বিদ্রোহী হয়েছিলেন প্রবীর ঘোষাল। প্রকাশ্যে এসেছিলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। প্রবীর ঘোষালের বিভিন্ন কার্যকলাপের সরাসরি বিরোধিতা করেছিলেন দলের নেতা তথা কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব। সেই সময়ে প্রবীর ঘোষালের সাথে তৃণমূল নেতা দিলীপ যাদবের মতবিরোধের কথা কখনো কখনো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রকাশ্যে এসেছে। এরপর তৃণমূলের বিদ্রোহী নেতা সাংবাদিক সম্মেলন করে দল ছাড়েন। সরাসরি কাউকে আক্রমণ না করলেও তৃণমূলের এই সাংবাদিক বিধায়ক প্রবীর বাবু হুগলিতে কিছু তৃণমূল নেতার কার্যকলাপে যে রীতিমতো অসন্তুষ্ট এবং তার জন্যই তৃণমূল কংগ্রেস ছাড়ার মতো সিদ্ধান্ত , সেটা তিনি তার হাবে ভাবে বুঝিয়ে দিয়েছিলেন। লড়াইতে ছিল কাঞ্চন মল্লিক বনাম প্রবীর ঘোষাল। ২১শের বিধানসভায় উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাঞ্চন মল্লিক ৯৩,৮৭৮টি ভোট পান এবং ভারতীয় জনতা পার্টির পার্থী প্রবীর ঘোষাল ৫৭,৮৮৯টি ভোট পান।অর্থাৎ প্রবীর ঘোষাল ৩৫,৯৮৯ ভোটে পরাজিত হন।প্রসঙ্গত উল্লেখযোগ্য বিগত দশবারের বিধানসভা নির্বাচনে জয়ী পার্থী দের মধ্যে কাঞ্চন মল্লিক দ্বিতীয় সর্বাধিক ভোটে জয় লাভ করেন।শুরু করি ১৯৭৭ সালের উত্তরপাড়া বিধানসভা নির্বাচন থেকে এই বছর জয়ী সিপিএম প্রার্থী শান্তস্ত্রী চট্টোপাধ্যায় ৩৬৪৩৪ টি ভোট পান,১৯৮২ সালে জয়ী সিপিএম প্রার্থী শান্তস্ত্রী চট্টোপাধ্যায় ৫০,১২৭ টি ভোট পান,১৯৮৭ সালে জয়ী সিপিএম প্রার্থী শান্তস্ত্রী চট্টোপাধ্যায় ৫৭,১৮২ টি ভোট পান,১৯৯১ সালে জয়ী সিপিএম প্রার্থী শান্তস্ত্রী চট্টোপাধ্যায় ৫৮,০৬৬ টি ভোট পান ১৯৯৬ সালে জয়ী সিপিএম প্রার্থী জ্যোতি কৃষ্ণ চট্টোপাধ্যায় ৭৫,৬৮০ টি ভোট পান,২০০১ সালে উত্তরপাড়া বিধানসভায় প্রথম তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রফেসর স্বরাজ মুখার্জি ৭১,৬৯৯টি ভোট পান ২০০৬ সালে আবার সিপিআইএমের প্রত্যাবর্তনে প্রফেসর শ্রুতিনাথ প্রহরাজ ৭৩,১৪৯ টি ভোট পান,২০১১ সালে তৃণমূল কংগ্রেস পার্থী গায়ক অনুপ ঘোষাল ১০৪,৭৫৩ টি ভোট পান,উত্তরপাড়া বিধানসভায় অর্থাৎ সর্বাধিক ভোট পেয়ে জয়ী বিধায়ক অনুপ ঘোষাল,২০১৬সালে প্রবীর কুমার ঘোষাল ৮৪,৯১৮ টি ভোট পান ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৯৩,৮৭৮ টি ভোট পান। প্রসঙ্গত উল্লেখযোগ্য প্রবীর ঘোষালের দল ছাড়ার পরে যখন দলের প্রতি মানুষের আস্থা অনেকটা কমে গিয়েছিল ও কর্মীদের মনোবল তলানিতে থেকেছিলো সেই সময় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি দায়িত্ব নিয়ে কর্মীদের মনোবল বাড়ানো থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাঞ্চন মল্লিক কে ঘরে গিয়ে গিয়ে মানুষের সাথে পরিচয় করানো অথবা দায়িত্ব নিয়ে মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রে সাংসদ কল্যাণ ব্যানার্জিকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায়।এই সব ঘটনার এক বছর যেতে না যেতেই দুই বিপরীত পন্থী, বিপরীত মেরুর রাজনীতিবিদ কে দেখাগেলো একই মঞ্চে পাশাপাশি বসে আলাপচারিতা করতে। প্রবীর ঘোষাল ও আচ্ছেলাল যাদবের এই ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়ে গেছে। যদিও এই বিষয়ে কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছে লাল যাদব জানান যেই রক্তদান শিবির কে কেন্দ্র করে ছবি ভাইরাল হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের কোন অনুষ্ঠান বলে তিনি মানতে রাজী নন, তিনি জানান অনুষ্ঠানটি ছিল ই-রিক্সা চালকদের রক্তদান শিবির। এই সংগঠনটি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন কিনা সেটিও তার জানা নেই, তিনি যখন মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন সেই সময় প্রবীর ঘোষের মঞ্চে ওঠেন সৌজন্যের জন্য তাকে প্রবীর ঘোষের পাশে বসতে হয়। জানান যে প্রবীর ঘোষাল তার পাশেই বসেছিলেন, এর পাঁচ মিনিট পর কোন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস এসে প্রবেশ করেন, তিনি আরো জানান এটি কোন তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান ছিল না , ই-রিক্সা কোন্নগরের অনুষ্ঠান ছিলো এটি। প্রবীর ঘোষালের দলে যোগদান করা এবং আচ্ছেলাল যাদবের ভাইরাল হওয়া এই ছবি প্রসঙ্গে আচ্ছে লাল যাদব আরও জানান নৈতিকভাবে কিছু লোক ভারতীয় জনতা পার্টিতে অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য গিয়েছিলেন, যাদের চাহিদা বেশি ছিল যা তৃণমূল কংগ্রেস দিতে পারছিল না তারা বিজেপির তে গিয়েছিলো, কিন্তু বিজিবিতে সেই চাহিদা পূরণ না হওয়ায় তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসতে চাইছে । তিনি আরো জানান যে একবার ট্রেন ছুটে গেলে দ্বিতীয়বারের জন্য অপেক্ষা করতে হয়, ২০২১ আশা করে গিয়েছিলেন বিধায়ক হবেন এমএলএ হবেন সেটা তো আর হলো না, এবার ২০২৬-২৭ অব্দি অপেক্ষা করতে হবে। তিনি জানান প্রবীর ঘোষাল এর উপস্থিতিতে তিনিও আশ্চর্যান্বিত হন।মঞ্চে তিনি প্রবীর ঘোষালকে সম্মান জানিয়েছিলেন মাননীয় প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল বলে উল্লেখ করে। তিনি জানান এই দলের মালকিনের নাম মমতা ব্যানার্জি তিনি কাকে রাখবেন না রাখবেন সেটি বিষয় না, আমাদের ভালো লাগে বলে আমরা দলটি করি কোন ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাথে তার কোনদিন দ্বন্দ্ব ছিলো না আর থাকবেও না। তার দ্বন্দ্ব মূলত বিষয়গত,তা হতে পারে উন্নয়ন কেন্দ্র অথবা দলের কর্মীদের মান-সম্মান কেন্দ্রিক এই নিয়ে কোনো বাধা আসলে সে যার সাথেই হোক না কেন সে সংশোধক অথবা বিধায়ক হোক অথবা মন্ত্রীহোক তার বিরোধিতা তিনি করেন বলেও জানিয়েছেন আচ্ছেলাল যাদব। তিনি জানান প্রবীর ঘোষ বলে ফিরলে নেতা হিসাবেই ফিরবেন আর তিনি দলের কর্মীই থাকবেন। মঞ্চে প্রবীর ঘোষালের সাথে আচ্ছেলাল যাদবের কি কথোপকথন হয়েছিলো এই প্রসঙ্গে আচ্ছেলাল যাদব জানান ” এই আমি চলে যাচ্ছিলাম আপনাকে দেখলাম বলে আপনার সম্মানে আপনার জন্য আমার খুব দরকারি কাজে যাওয়ার আছে তবুও আমি পাঁচ মিনিট বসে যাব “

যেই ছয় জন চ্যাটার প্লেনে গেছিলেন তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন আর যারা প্রত্যাবর্তন করতে পারেননি তাদের প্রত্যাবর্তনের রাস্তা মজবুত করছেন ফিরে আসা তৃণমূল নেতারা। তিনি দলের সামান্য কর্মীদল কাকের না নেবে না নেবে এটা সম্পূর্ণ দলের ব্যাপার । যদিও একই মঞ্চে তৃণমূল নেতাদের সাথে প্রবীর ঘোষ আর উজ্জ্বল উপস্থিতির পর প্রবীর ঘোষালের দলে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা তেমনটাই জানাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *