November 25, 2026

গনবিবাহ কোন্নগরে

Spread the love

গনবিবাহ উৎসব শুক্রবার কোন্নগর বারোমন্দির প্রাঙ্গনে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। এখানকার যুবক-যুবতী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদের কাছে আলাদা একটি আনন্দের বার্তা বয়ে এনে দেয়। তাই গনবিবাহকে কেন্দ্র করে প্রবল উৎসাহ উদ্দীপনা সকলের মধ্যে তৈরি হয়েছে। আর এই উৎসব উদ্দীপনা কে কাজে লাগিয়ে অন্তরাষ্ট্রীয় মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ সংগঠনের প্রচেষ্ঠায় ও সন্মিলিত সহায়তায় ইন্টারনেশনাল সোসাইটি অফ লোকনাথ কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট সেবা সমিতি সামাজিক দায়বদ্ধতা থেকে গনবিবাহের আয়োজন করেন। সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যাবেলায় পুরোহিত যাগ যজ্ঞ বিবাহের সমস্ত রকম বিধি মেনেই বিবাহ সুসমপন্ন করেন। বিয়ের রেজিস্ট্রার বিয়েতে উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালানো হয় ৩ জোড়া ছেলেমেয়ের বিয়ের ব্যাবস্থা করা হয়। বর এবং কনেদের বিয়ের সাজে সজ্জিত করে পিড়িতে বসিয়ে সাত পাকে ঘোরানো হয়। রাতে কয়েক শত বর যাত্রীদের খাওয়ানোর আয়োজন করা হয়। ইন্টারনেশনাল সোসাইটি অফ লোকনাথ এর সভাপতি অরুপ মুখার্জি এবং সম্রাট মুখার্জি এবং কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট সেবা সমিতির সভাপতি রাজু মুখার্জি বলেন করোনা অতিমাড়ির পরিস্থিতিতে আমরা নিয়ম মেনেই বিবাহের আয়োজন করেছি।

ছবিতে:- বারো মন্দির প্রাঙ্গণে বিবাহের অনুষ্ঠানে বর ও কনেরা এবং বিয়ের প্রধান আয়োজক অরুপ মুখার্জি এবং রাজু মুখার্জি উপস্থিত ছিলেন।

ছবি:- পুলক চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *