ঘরোয়া অশান্তিতে বেপাত্তা নাবালিকা
নিজস্ব প্রতিনিধি, হুগলি : ঘরোয়া অশান্তির পর ঘর থেকে বেড়িয়ে বেপাত্তা হয়ে যায় ঘরের নাবালিকা মেয়ে।যদিও তারপরে তাকে অচৈতন্য অবস্থায় স্থানীয়রা ড্রেন থেকে তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।এই নিয়ে দানা বাঁধছে একাধিক সন্দেহ,এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার ঘটনাটি ঘড়েছে চন্দননগর থানার বিলকুলি এলাকায়। আক্রান্ত ওই তরুনীর নাম অঙ্কিতা দেবনাথ (১৫)। বাড়ি চন্দননগর নবগ্রাম হরিজন পল্লি এলাকায়।ঘটনার খবর পেয়ে ওই নাবালিকার বাড়িতে হাজির হয় বিজেপি নেতা দিপাঞ্জন গুহ। এরপর ওই নাবালিকার বাবা ও মাকে সঙ্গে নিয়ে পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নেমেছেন বলে জানা গিয়েছে। শুক্রবার ওই না বালিকার বাড়িতে যাবেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রে অন্তত এমনটাই যানা গিয়েছে।চুচুড়া শহরে এইহেন ঘটনায় আবারো নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশিষ্ট মহলের একাংশ ।যদিও তদন্তে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে রাজ্যপুলিশ।
