জিমবাবুয়ের কাছে পাকিস্তানের পরাজয়
টান টান উত্তেজনার ম্যাচ। প্রথমে পাকিস্তান দল ও পাক ভক্তরা জিমবাবুয়ে দলটাকে ভ্রুক্ষেপই করেননি, কিন্ত ক্রিকেটীয় পরিভাষায় T-২০ শেষ বলের খেলা। আর সেই T-২০ ওয়ার্ড কাপে ব্যাট করতে নেমে প্রথমে জিমবাবুয়ের শুরু টা ভালো হলেও পর পর উইকেট পরে যাওয়ার কারণে রানরেট ও অনেকটা কমে আসে জিমবাবুয়ের। কিন্ত শেষ অব্দি জিমবাবুয়ে কিন্ত হাল ছাড়েনি। সেন উইললামসের ২৮ বলে ৩১ ও শেষের দিকে টেলএন্ডারস দের ব্যাটে ভর করেজিমবাবুয়ের দল ১৩০/৮ এর একটি লড়াকু টার্গেট রাখেন। যদিও টি-টোয়েন্টিতে এই টার্গেট খুবই সামান্য। কিন্তু ব্যাট করতে নেমে জিমবাবুয়ের বোলিং আক্রমণের সামনে পরপর দুটি উইকেটের পতন ঘটে পাকিস্তানের। তারপর থেকে পাকিস্তানের ব্যাটসম্যানরা একে একে জিমবাবুয়ের বোলিং আক্রমণের সামনে নত জানু হয়ে পাবিলিয়নে ফিরতে থাকে। শেষ অভারে পাকিস্তানের জয়ের জন্যে প্রয়োজন ছিলো ১১ রান,, ৬ মারতে গিয়ে ক্যাচ আউট হন মোহাম্মদ নাওয়াজ, তখন ব্যাট করতে আসেন শাহীন আফ্রিদি শেষ বলে ৩ রান বাকি এমন অবস্থায় একটা শর্ট মেরে ১ রান নিতে সমর্থ হন দ্বিতীয় রানটি নেওয়ার সময় জিমবাবুয়ের উইকেট রক্ষক রেজিস চাকাবভার কাছে স্ট্যাম্প আউট হয়ে যান। ফলে পাকিস্তান ১ রানে পরাজিত হয় জিমবাবুয়ের কাছে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন শান মাসুদ ৪৪(৩৮)। অন্যদিকে ভারত নেদারল্যান্ড কে হারিয়ে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় লাভ করে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে। পাকিস্তানের এই পরাজয় পাক ভক্তদের উত্তেজনাকে মাটিতে মিশিয়ে দিলো এমনটাই বলছেন নেটিজেনরা।
