November 26, 2026

ডিভোর্স হলো কাঞ্চন মল্লিকের। তৃতীয় বিয়ের পথে কাঞ্চন?

Spread the love

দীর্ঘদিনের সম্পর্কের টানাটানির মধ্যে বাবা বার এসেছে নানান বিতর্ক। অভিনেতা কাঞ্চন মল্লিক তিনি আবার বিধায়ক। তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি চৌধুরী ও পেশায় অভিনেত্রী। কিন্ত তাদের সম্পর্কের নানান উত্থান পতনের মধ্যে তৃতীয় মহিলার উপস্থিতির অভিযোগ নিয়ে নিয়ে একটা সময় কাঞ্চন পিঙ্কির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকে। কাঞ্চন ও পিঙ্কির ফুটফুটে একটি পুত্র সন্তান ও আছে। কিন্তু সূত্রের খবর দীর্ঘ আইনি জটিলতার পর অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। সূত্রের খবর ১০ ই জানুয়ারি বিচ্ছেদের রায় দিয়েছেন আদালত। প্রসঙ্গত উল্লেখযোগ্য অভিনেতা কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী ছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায় উভয়েই বিবাহ বিচ্ছেদের এই খবর টি নিশ্চিত করেছেন। তবে এই নিয়ে উভয়ের সংবাদ মাধ্যমে বিশেষ কিছু প্রতিক্রিয়া দেয় নি।কিন্তু প্রশ্ন ছেলে কোথায় থাকবে? ছেলে যেহেতু এখনো প্রাক্ত বয়স্ক হয়নি ছেলে তাই মায়ের কাছেই থাকবে। আপাতত ছেলে কে নিয়ে কাজে মন দিতে চান অভিনেত্রী। কিন্তু কাঞ্চন? প্রসঙ্গত উল্লেখযোগ্য অভিনেত্রী শ্রীময়ীর সাথে কাঞ্চন মল্লিকের কাছাকাছি আসার পরেই পিঙ্কি কাঞ্চনের সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। এই নিয়েই তাদের সম্পর্কের ঝড় ওঠে আর তার পরিণতি ডিভোর্স। যদিও ডিভোর্সের আগে থেকেই কাঞ্চনকে অভিনেত্রী শ্রীময়ীর সাথে টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে রঙিন ও ম্যাচিং পোশাকে দেখা যেতো। এখন কাঞ্চন পিঙ্কির সম্পর্কের বিচ্ছেদ তার মানে কি তৃতীয় বিয়ের পথে অভিনেতা কাঞ্চন মল্লিক প্রশ্ন নেটিজেন দের এক টা বড়ো অংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *