সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে মানুষের দৃষ্টিভঙ্গি। মানুষ বুঝতে শিখেছে ,যে সমাজে নারীরা পিছিয়ে সে সমাজের অগ্রগতি খাতায়-কলমে অসম্ভব। কিন্তু আজও নারীরা কি পুরুষতান্ত্রিক সমাজের অনেক ক্ষেত্রেই অসহায়?বেশ কয়েকটা চিত্র কিন্তু সেইদিকেই ইঙ্গিত করছে।১৬ ই নভেম্বর ২০১২, ২২ বছরের জ্যোতি সিং এর নির্মম ধর্ষণ কিংবা উত্তর প্রদেশের উন্নাও হাতরাস এর ধর্ষণ যেমন সমাজের ভিত নড়িয়ে দিয়েছিলো, প্রশ্ন উঠেছিল নারীদের নিরাপত্তা নিয়ে ।কিন্ত আশ্চর্য সময়ের সাথে সাথে প্রতিবাদ প্রতিরোধ তবুও আজও কিছু মানুষ নিজেদের নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিয়ে চলেছে। বাদ যায়নি ২০২২ সাল ও ।২৯ শে মার্চ ২০২২, খবরের শিরোনামে উঠে আসে ,দোলের দিন ৮ম শ্রেণীর ছাত্রী কে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের বাশদ্রোণী তে পুলিশ অভিযুক্ত দের গ্রেপ্তার করেন।, ২৬ শে মার্চ ২০২২,উত্তর চব্বিশ পরগনার মাতিয়ায় নাবালিকা কে ধর্ষনের অভিযোগ আবারো খবরের শিরোনামে যায়গা পায়। ২৯ শে মার্চ কলকাতায় মূক ও বোধির তরুণী কে ধর্ষনের অভিযোগ তদন্তে পুলিশের হাতে ধরা পরে অভিযুক্ত উত্তর পঞ্চানন গ্রামের বাসিন্দা অভিযুক্ত চালক কামড়ে আলম।এইরকম ধর্ষণ প্রতিটা বছর দেশের প্রতিটা আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা জেলায় ঘটে চলেছে। প্রশাসন সক্রিয়। অভিযুক্তরা বারবার গ্রেফতারও হচ্ছে। কখনো কখনো তাদেরকে দেওয়া হচ্ছে কঠোর থেকে কঠোরতর শাস্তি। তারপরও কেন একই ঘটনার পুনরাবৃত্তি। ধর্ষণমুক্ত সমাজ না ধর্ষক মুক্ত সমাজ? কোনটি আমাদের প্রয়োজন তা হয়তো নির্বাচন করার অধিকার আমাদের নেই। কারণ নিকৃষ্ট মানসিকতার কিছু মানুষের মানসিক প্রবৃত্তি পরিবর্তনের প্রচেষ্টায় কোনোদিন কি কোনো সরকার সফল হয়েছে?। কারণ যতই সিসিটিভি ক্যামেরা লাগানো হোক না কেন প্রতিটি মানুষ যেই যেই মানুষিক প্রবৃত্তির হয়ে থাকে তা তার জন্মগত বা পরিবেশ গত যা হয়তো শুধুমাত্র সেই মানুষটি স্বেচ্ছায় পরিবর্তন করতে পারে, এবং নিকৃষ্ট মানসিক প্রবৃত্তির মানুষগুলো যারা ধর্ষণের মতো নিকৃষ্টতম কাজে প্রবৃত্ত হয় তাদের আগে থেকে চিহ্নিতকরণ করাটা প্রকৃতই কঠিনতম কাজ। কারণ একজন শিক্ষিত ব্যক্তি ও নিকৃষ্ট মানসিকতার হতে পারে আবার একজন অশিক্ষিত ব্যক্তি ও উৎকৃষ্ট মানসিকতার হতে পারে তা চিহ্নিতকরণ সত্যি খুবই কঠিন ব্যাপার । হ্যা এই বিষয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজের বুদ্ধিজীবী মানুষদের একটি বড় অংশের সদর্থক প্রচারই হয়তো কিছু পরিবর্তন ঘটাতে পারে।