November 23, 2026

প্রয়াত হলেন বিশ্বকাপজয়ী ভারতের ক্রিকেটার

Spread the love

১৯৮৩ এর বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন যশপাল শর্মা। বিশ্বকাপ ফাইনালে ১১৫ বলে ৬১ রানের এক গোছানো ইনিংস যা ভারতকে অনেকটা অক্সিজেন যোগাতে সক্ষম হয়।ক্রিকেটার জীবনের ইনিংস থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছিলেন তিনি, মাত্র ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই খ্যাতনামা ক্রিকেটার। ভারতের হয়ে তিনি প্রায় ৩৭ টি ম্যাচ খেলেছিলেন। মিডিল অর্ডার ব্যাটসম্যান যশের আন্তর্জাতিক ক্রিকেটে দুটি শতরান সহ ৯টি অর্ধশত রান এবং সর্বমোট ১৬০৬ রানের মালিক ছিলান তিনি ।১৯৭৮ সালে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হওয়া এই প্রতিভাবান ক্রিকেটার ক্রিকেট জীবনে ৩৭টি টেস্ট ম্যাচ খেলেন, ক্রিকেটার জীবন শেষ করার পরে বিসিসিআই এর বিভিন্ন পদেও ছিলেন তিনি। মঙ্গলবার ভরে তিনি তার শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *