November 24, 2026

বহিরাগত তত্ত্বে বেসামাল বিজেপি

Spread the love

লড়াই টা ছিলো তৃণমূল বনাম বিজেপির কিন্তু ঠিক তাই নয় লড়াইটা শেষমেষ পরিণত হল বহিরাগত বনাম বাংলার অভিমান। প্রথম থেকেই মমতার একাধিক অভিযোগে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল কেন্দ্র তারমধ্যে গ্যাসের দাম বৃদ্ধি পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি ও বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারিকরণ তারই সাথে বহিরাগত তত্ব। বহিরাগত করা এই নিয়ে বার বার বিজেপির আক্রমণের শিকার ছিল তৃণমূল কংগ্রেস বিজেপির কোথায় মমতা বহিরাগত বলতে বাংলায় বসবাসকারী ভিন রাজ্যের অধিবাসীদের বোঝাতে চেয়েছেন। কিন্তু মমতার কথায় বহিরাগত তারাই যারা বাংলার বাইরে থেকে এসে বাংলা জয়ের স্বপ্ন দেখছেন বাংলার মানুষ কে ভুল বোঝাতে চাইছেন তারাই বাংলায় বহিরাগত। বিশ্লেষকদের মতে দুয়ারে সরকার কে যমের দুয়ারের সরকার ও ভাইপো কে তোলাবাজ বলে আক্রমণ ছাড়া উন্নয়ন এর আলাদা কোনো দিশা দেখাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। বিশ্লেষকদের মতে,পাশাপাশি নব্য পুরাতন বিজেপির দ্বন্দ্ব এবং শুভেন্দু অধিকারীর অস্তিত্ব বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অনেকটা একপাশে করে দেওয়ার ব্যাপারটা ঠিক চোখে দেখেনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির জন্য যান দিয়ে লড়াই করা দলের নীচুতলার সংগঠক কর্মীদের। তৃণমূলের অভিযোগ ভোটের আগে সিবিআই ইডি কেন অতি সক্রিয় আর যদিও বা সক্রিয় তার শুধুমাত্র কেনইবা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে স্বশাসিত সংস্থার পক্ষপাতমূলক আচরণ ঠিক চোখে দেখেনি সাধারন মানুষ। ফলত বহিরাগত তত্ত্বে বাজিমাত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *