কেন্দ্রে প্রধান বিরোধী মুখ হিসাবে উঠে এলো মমতা
প্রশ্ন টা ছিলো বাংলা দখলের লড়াই। স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিল বাংলার। তাই কোথায় আছে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা ভাবে কালকে। তাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী চোখ ছিল বাংলা। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হারানোর জন্য ভোটের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর ২১ বার বাংলা সফর ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলা জয়ের স্বপ্ন নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে অমিত শাহের একাধিক বাংলা সব সফর কার্যত জলের মতো এই কথাটি স্পষ্ট হয়ে গিয়েছিল বিজেপির টার্গেট বাংলা, কারণ একটিই প্রধানমন্ত্রীর বিরোধী মুখ হিসাবে রাহুল গান্ধী যখন বারংবার জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নিজের যোগ্যতা তৈরী করতে ব্যর্থ ঠিক সেই সময় বিরোধীজোটের মুখ হয়ে উঠছিল মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সমাজবাদী দল থেকে আম আদমি পার্টি অথবা অন্যান্য আঞ্চলিক দল গুলো নরেন্দ্র দামোদর মোদির বিরুদ্ধে লড়াইয়ের ঢাল অর্থাৎ জোটপ্রার্থীর দের লড়াই এর মুখ হিসাবে একমাত্র ঢাল হয়ে উঠছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বিকল্প সরকার গড়লে তার প্রধান মুখ অর্থাৎ প্রধানমন্ত্রী পদপ্রার্থী যে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে সেই কথাটি ও কার্যত স্পষ্ট হয়ে উঠছিল। তাই বাংলা জয়ের লক্ষ ছিলো ভারতীয় জনতা পার্টির। একাধিক সমীক্ষায় কার্যত এই ছবিটি স্পষ্ট হয়ে উঠেছিল ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনো সমীক্ষাই আন্দাজ করতে পারেনি যে ২০০ বেশি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। কারণ সংযুক্ত মোর্চার একাধিক তরুণ তুর্কি মুখ হয়তো কিছুটা হলেও দাগ কাটতে পারে জনমানুষের এমনটাই আচ ছিলো সমীক্ষা গুলো তে। কিন্তু জাতীয় কংগ্রেস এর কেন্দ্রীয় নেতৃত্তের আলস্য ও কংগ্রেস সিপিআইএম এর জোট কোনমতে মেনে নিলোনা বাংলার মানুষ। কার্যত সমস্ত সমীক্ষা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডাবল সেঞ্চুরি করে ২১৩টি আসন পেয়ে বাংলার মসনদে আবার বসতে চলেছেন বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশ্ন একটাই কেন্দ্রের একাধিক নেতা ও প্রধানমন্ত্রীর ২১বার বঙ্গ সফরের পর শিরদাঁড়া টানটান করে দাঁড়িয়ে মমতার এই জয়, অন্যদিকে কেন্দ্রের প্রধান বিরোধী হিসেবে জাতীয় কংগ্রেস নেতৃত্বের ব্যর্থতা ও ভারতীয় জনতা পার্টির কাছে জাতীয় কংগ্রেসের অসহায় আত্মসমর্পণ কি এটাই প্রমান করলেন নরেন্দ্র দামোদর মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াইয়ের একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়?


