বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন নিশীথ প্রামানিক
এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সবথেকে উল্লেখযোগ্য বিষয় ভারতীয় জনতা পার্টির একাধিক সংসদ বিভিন্ন জায়গায় বিজেপি পদপ্রার্থী ছিলেন। কিন্তু প্রশ্ন উঠেছিল তখনই সংসদীয় গণতন্ত্রে কেও সাংসদ ও বিধায়ক উভয় পদ অলংকৃত করতে পারেনা। সেই সময় প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরাজিত হয়েছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় থেকে লকেট চট্টোপাধ্যায়, কিন্তু প্রশ্ন উঠেছিল নিশীথ প্রামাণিকের মত সংসদে জয়লাভের পরেই। প্রসঙ্গত উল্লেখযোগ্য রাজ্যসভায় শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন না নিশীথ পরমানিক ও একজন বিধবা সংসদ জগন্নাথ সরকার। M.P থেকে কেউ M.L.A হতে চান?? এমনটাই মন্তব্য করেন জগন্নাথ সরকার। নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার ইস্তফা দিলে দিনহাটা ও শান্তিপুরের কোনো নির্বাচন হতে পারে। যদিও নিশীথ প্রামানিক এই বিষয়ে জানান সমস্ত সিদ্ধান্তটি দল নিচ্ছে দলের সিদ্ধান্ত এক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। যদিও জগন্নাথ সরকার আগে থেকেই বিধায়ক হতে নারাজ তা বুঝিয়ে দিয়েছিলেন তার হাবেভাবে। তবে বোঝা যাচ্ছে এই সংকটজনক পরিস্থিতির কাটলে আবারো এই দুটি কেন্দ্রের প্রধান নির্বাচন হবে। শুধু এই দুটি কেন্দ্র নয় করোনায় মৃত্যু ঘটায় যে কেন্দ্রগুলোতে নির্বাচন স্থগিত ছিল সেই কেন্দ্রগুলোতেও পুনঃনির্বাচন হতে চলেছে। তবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ধরাশায়ী পরাজয়ের পর জয়ী আসনে পুনর্নির্বাচন এবং সাংসদদের প্রার্থী করায় ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতার প্রমাণিত হলো।

