November 25, 2026

মধ্যযুগীয় নৃশংস বর্বরতার চিত্র রড চুরির অভিযোগে লোহার শিকল দিয়ে বেধে রাখা হলো দুই শিশু কে

Spread the love

শনিবার ঘটনাটি ঘটেছে চাঁদপাড়া ঢাকুরিয়া অঞ্চলে। যেখানে লোহার রড চুরির অভিযোগে ছেলে ও মা মিলে দুই শিশু কে বাড়ির দরজার গ্রিলের সাথে আটকে রাখে।উত্তেজিত এলাকাবাসী রা অভিযোগ করেন লোহার রড চুরির অভিযোগে মৌসুমী দাস নামক এক মহিলা ও তার ছেলে ওই বাচ্চা দুটিকে শক্ত শিকল দিয়ে দরজার সাথে আটকিয়ে রাখেন। এলাকাবাসি রা জানান দুটি বাচ্চা ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং ক্লাবের সদস্যরা ব্যাপারটি জানতে পারার পর অন্যান্য সদস্যদের জানান।এরপর ক্লাবের সদস্যরা জানান যে তারা ওই শিশু দুটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু মৌসুমী দাস ও তার ছেলে ওই দুই শিশুকে ছাড়তে অস্বীকার করেন। ক্লাবের লোকেরা বলেন দীর্ঘ চার ঘন্টা ধরে রোদ্দুর মধ্যে শিকল দিয়ে আটকিয়ে রাখা হয় ওই শিশু দুটিকে। এরপর ক্লাবের লোকেরা মৌসুমী দাস ও তার ছেলেকে জিজ্ঞাসা করেন আইনের দ্বারস্থ না হয়ে কেন তারা নিজেরা আইন কে হাতে তুলে নিয়েছেন। তাতেই বিজয় ছুটে যান মৌসুমী দেবীর ছেলে। ক্লাবের লোকেরা জানান বছর ১২-১৩ দুটি বাচ্চা ছেলে কি চুরি করেছেন আদেও চুরি করেছেন কিনা তা বিচারাধীন ব্যাপার কিন্তু তার পরিপ্রেক্ষিতে আইন হাতে তুলে নেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। প্রথমে ক্লাবের ছেলেরা এসে অনুনয় বিনয় করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কারোর কথাই বুঝতে নারাজ ছিলেন মৌসুমী দেবী ও তার ছেলে। অবশেষে ক্লাবের সদস্যরা বাধ্য হয়ে পুলিশ কে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৌসুমী দাস ও তার ছেলেকে আটক করেন এবং এবং ওই দুটি শিশুকে উদ্ধার করেন।https://youtu.be/nndajnmcOHw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *