মানবিক কাউন্সিলার
উত্তরপাড়ায় ১৭ নম্বর ওয়ার্ডের বেশ বাড়িতে ফাটল ধরতেই নিজে থেকেই মানবক ভূমিকায় ময়দানে অবতীর্ণ হন এই ওয়ার্ডের কাউন্সিলার। তারপরে তিনি এ বিষয়টি পৌরসভার চোখে আনেন ।দীর্ঘদিন ধরে বালিখালের জল জোয়ারের সময়ে ঢুকে বালিখাল সংলগ্ন বেশ কিছু বাড়িতে ফাটল ধরায়। এর পরেই উত্তরপাড়া পৌরসভার পক্ষ থেকে ২৭ লক্ষ টাকা খরচা করে একটি গভীর ড্রেন তৈরী করার ব্যবস্থা নেওয়া হয় যা আর কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ হবে । এর ফলে ক্ষতিগ্রস্ত বাড়ি গুলোকে আর ক্ষতির সম্মুখীন হতে হবে না।এলাকার বাসিন্দা অপর্ণা দাস জানান খালের ধরে তাদের বাড়িটি অবস্থিত হওয়ায় খুব অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। বর্ষাকালে মরা দেহাংশ বাড়িতে প্রবেশ করে , এছাড়াও জোয়ারের সময় জল প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয়ে ফাটল ধরেছে বাড়িতে ।কিন্ত খালটির পাশে এই নালা টির জন্যে অনেকটাই উপকৃত হবেন তারা বর্ষার সময়ে এবং জোয়ারের সময়ে এই ড্রেন টি খাল সংলগ্ন বাড়ি গুলোর মধ্যে প্রাচীরের কাজ করবে। এ বিষয়ে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুব্রত মুখার্জী জানান তারা আমাকে বলে নি আমার এই বিষয় টি চোখে পরে তারপরে আমি উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব কে জানাই তিনি ইঞ্জিনিয়ার পাঠান এরপর খেলটির পাশে এই ১৫ ফুট গভীর নালা পাইলিং করে ড্রেনটি বালি খাল অব্দি চলে যাবে বালিখালে থেকে লকগেট করা হবে এর মাধ্যমে জোয়ারের জলটা অনেকটাই আটকানো যাবে। তিনি জানান ড্রেনটির ওপর স্ল্যাব দিয়ে ঢালাই করা হবে ফলে একটা রাস্তাও তৈরী হয়ে যাবে। এলাকার কাউন্সিলার সুব্রত মুখার্জীর এই মানবিক উদ্যোগে বেজায় খুশি খাল-সংলগ্ন এলাকা বাসীরা ।
