November 26, 2026

যোগ দিবস পালন বেগমপুর ব্যায়াম সমিতির উদ্যোগে

Spread the love

নিজস্ব সংবাদদাতা, সোমনাথ বটব্যাল,বেগমপুর:

কথায় আছে যে করবে যোগ তার সারবে সর্ব রোগ।কয়েক হাজার বছর আগে মহর্ষি পতঞ্জলি সেই মুনি ঋষিদের প্রবাদ বাক্য আজও অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে, কোথায় আছে সুস্থ সবল শরীর সুন্দর ভবিষ্যত গড়ে তোলে । আজ বিশ্ব যোগা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষের মতই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রীতিমতো সকাল থেকে উৎসবের মেজাজে পালিত হচ্ছে যোগ দিবস। পিছিয়ে নেই আম জনতা থেকে রাজনৈতিক মহল তেমনি চন্ডীতলা ২নং ব্লকের বেগমপুর ব্যায়াম সমিতিতে প্রায় শতাধিক মানুষকে নিয়ে পালিত হলো বিশ্ব যোগ দিবস। যোগ ব্যায়াম শরীর কে শুধু সুস্থই রাখে না রোগমুক্ত থাকার উপায় ও যোগ ব্যায়াম।আর এই যোগা দিবসের মঞ্চ থেকে আওয়াজ উঠল সমাজকে সুস্থ রাখতে নিজেকে সুস্থ রাখতে ওষুধে ভরসা নয়, যোগে ভরসা করুন।একদিকে যখন প্রধানমন্ত্রী যোগ দিবসে নিজে যোগ ব্যায়াম করে মানুষ কে সুস্থ থাকার বার্তা দিলো ঠিক সেই যোগ দিবসেই ব্যায়াম সমিতির এই প্রয়াস প্রশংসা কুড়িয়েছে এলাকার সাধারণ মানুষদের। ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *