লজ্জারহার,বিশ্বচ্যাম্পিন ভারত কে হারালো জিম্বাবুয়ে
T২০ বিশ্ব কাপ ফাইনালে ইতিমধ্যেই সাউথ আফ্রিকা কে হারিয়ে বিশ্ব-সেরা হয়েছে ভারত। তারপরেই ছিলো ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের আরও একটি টুর্নামেন্ট। জিম্বাবুয়ের মাটিতে T২০ টুর্নামেন্ট। সেই ম্যাচে বিশ্ব-সেরা ভারতীয় যেই টিম ফাইনালে খেলছিল সেই টিমের কোনো প্লেয়ার কে না নিয়ে শুভমন গিলের নেতৃত্বে রিঙ্কু, ওয়াশিংটন, আবেশ দের দিয়ে যেই একাদশ তৈরী করা হয়েছিল তারা কার্যত জিম্বাবুয়ের কাছে মুখ থুবড়ে পরে।
প্রথমে ব্যাট করতে নেবে রবি- বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দর দের স্পিন বলের মুখে মাত্র ১১৫ রানেই ৯উইকেট হারিয়ে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস তারপর ব্যাট করতে নেমে শুভমন গিল (৩১), ওয়াসিংটন সুন্দর (২৭), আবেশ খান ছাড়া কেওই ১০ এর কোটা পার করতে পারে নি।T২০ বিশ্বকাপে যাকে সুযোগ না দেওয়া নিয়ে নানান সমালোচনা হয়েছিল সেই রিঙ্কু সিং ২ বল খেলে ০ রানে আউট হয়েছেন।ওপেনার এ. শর্মা আউট হয়েছেন ০ রানে মুখেশ কুমার ০ করে আউট হয়েছেন খলিল আছেমেদ ১ বলে ০ রানে অপরাজিত।জিম্বাবুয়ের ১১৫ রান তারা করতে গিয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় ভারত।তাও ওয়াশিংটনের ৩৪ বলে ২৭ রান ও টেলএন্ডার ১২ বলে ১৬ রানের জন্যে ১০০ এর কোটা পেরোয় ভারত । অর্থাৎ রোহিত, কোহেলি দের অনুপস্থিতি যে ভারতীয় ক্রিকেট এখনো জিম্বাবুয়ে যেই দল T২০ বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেন নি সেই দলের সামনে এই ভাবে মুখ থুবড়ে পড়লো। আবারো প্রমাণিত হলো রিঙ্কু, গিল দের কেনো বিশ্বকাপে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল।

