সন্তান কে ছুড়েফেলে দিলো মা
সন্তানকে ছুড়ে ফেলে দিলেন অমানবিক এক মা,তারপরে সোজা গঙ্গায় নিজে আত্মহত্যা করার চেষ্টা করলেন ,রঘুনাথগঞ্জের ভাগীরথী ব্রিজেরা ওপর থেকে মা তার নিজের বাচ্চাকেই ব্রিজের ওপর থেকে ছুড়ে ফেলে দিল গঙ্গায়। সেই সময় মন্দির পরিষ্কার করতে দুই তিনজন যুবক ছিল তারা দেখল ব্রিজের ওপর থেকে কি যেন একটা পরলো, এবং প্রত্যক্ষদর্শী ওই যুবকরা আরো জানায় ব্রিজের ওপর থেকে তার মাও নাকি ঝাঁপ দিতে যাচ্ছিল তখন তাদের চিৎকারে ব্রিজের ওপর থেকে একজন তার মাকে ধরে ফেলে আর ওই মহিলা নদীতে ঝাঁপ দিতে পারেনি সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানা পুলিশ তাকে সঙ্গে সঙ্গে আটক করে। বাচ্চাটিকে গঙ্গায় ফেলার কিছুক্ষণের মধ্যে নদীতে ভেসে উঠল একটি জল জ্যান্ত বাচ্চা।সঙ্গে প্রত্যক্ষদর্শী যুবক ঝাপ দিয়ে বাচ্চাটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।উদ্ধার করা বাচ্চাটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ সক্রিয় ভাবে সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করান। কি কারনে বাচ্চাটিকে উপর থেকে ফেলা হলো তা নিয়ে তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
