November 26, 2026

সাংসদ অর্জুন সিং কে আক্রমণ

Spread the love

হালিশহরে অর্জুন সিং এর গাড়ি ভাঙ্গা ও অর্জুন সিং এর ওপর আক্রমনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে,তার প্রতিবাদে হালিশহরে দফায় দফায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ নৈহাটি তে রামকৃষ্ণ মোড়ে বিজেপির কমৃসমর্থক দের পথ অবরোধ।পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয় বিজেপি নেতৃত্ব দের কিন্তুু তারা কিছুতেই সরতে চায় না। নৈহাটির রামকৃষ্ণ মোড়ে দীর্ঘসময় ধরে পথ অবরোধে যোগাযোগ ব্যাবস্থা প্রায় বিকল হয়ে যায়। বিজেপি কর্মিগণ বলেন ‘তাদের সাংসদ অর্জুন সিং সাংবিধানিক ক্ষমতাবলে মিটিং মিছিল করতেই পারে কিন্তুু তাকে তৃণমূল কংগ্রেস ও পুলিশ যৌথ ভাবে হেনস্থা করছেন তার সাংবিধানিক অধিকার থেকে তাকে বিচ্যুত করছেন। তারা এও অভিযোগ করেন যে তাদের M.P অর্জুন সিং কে বার বার আক্রমণের চেষ্টা করছেন তৃণমূল কং নেতৃত্ব তাই তারা পশ্চিমবঙ্গ গনতন্ত্র ফেরাতে পথ অবরোধ করেছেন।’ এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ তাদের ওপর আক্রমণ করা হয়েছে তাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদের শান্তিপূর্ণ প্রবিবাদ বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সব অভিযোগই অস্বীকার করা হয়। সব মিলিয়ে করোনা আবহে আবার উত্তপ্ত বঙ্গ রাজনীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *