November 26, 2026

অন্যায়ভাবে কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ

Spread the love

এই সময়, উত্তরপাড়াঃ বহুজাতিক সংস্থার অন্যায়ভাবে কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অভিনব উপায়ে আন্দোলনে সামিল হলেন বিভিন্ন ওষুধ সংস্থায় কাজ কর্মরত মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভরা। হুগলির উত্তরপাড়ায় সোমবারের এই আন্দোলনে আন্দোলনরতদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা আন্দোলনরত কর্মীরা।এদিন আন্দোলনরত এমআররা উত্তরপাড়া এলাকার সকল চিকিৎসক দের কাছে আন্দোলনের যৌক্তিকতা বুঝিয়ে সহযোগিতার আবেদন জানালে সকল চিকিৎসক তাদের সমর্থন জানিয়ে এগিয়ে আসেন।এবং ম্যানেজার দের সাথে মিটিং করবেন না বলে দেন। আন্দোলনকারী এমআরদের অভিযোগ, একটি নামকরা বহুজাতিক ওষুধ উৎপাদনকারী সংস্থায় কর্মরত এক এমআরকে সম্প্রতি ওই সংস্থার এক সেলস ম্যানেজার ঠিকমত কাজ না করার ও টার্গেট পূরণ করতে না পারার কারনে মারধর করেন। আগেও ওই কর্মীর ওপর মানসিক ও অন্য উপায়ে নির্যাতনের অভিযোগ ছিল ওই ম্যানেজারের বিরুদ্ধে। এমআর নিগ্রহের প্রতিবাদ জানান এমআরদের সর্বভারতীয় সংগঠনের পশ্চিমবঙ্গের শাখা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেসেন্টেটিভ ইউনিয়ন। সংস্থার ওই ম্যানেজারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তাঁরা। কিন্তু ইউনিয়নের অভিযোগ সে পথে না গিয়ে সংস্থা উলটে নিগৃহীত কর্মীর বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়। ওই কর্মীকে অন্যরাজ্যে বদলি করে দেওয়া হয়। ফের ওই ঘটনার প্রতিবাদ জানালে এবার ওই কর্মীকে সংস্থা থেকে ছাঁটাই করে দেওয়া হয় বলে অভিযোগ এমআরদের ইউনিয়নের। এর বিরুদ্ধেই জেলায় জেলায় ওই নির্দিষ্ট সংস্থার ম্যানেজারদের বিরুদ্ধে অসহযোগিতা করার ডাক দেওয়া হয় ইউনিয়নের তরফে। চিকিৎসকদের কাছেও অনুরোধ করা হয় সংস্থার ম্যানেজারদের সঙ্গে দেখা না করার জন্য। এমআরদের প্রতিরোধের মুখে পড়ে সংস্থার ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়ে বর্তমানে ওই সংস্থার ম্যানেজাররা প্রতিদিন ৪০-৫০ জন দল বেঁধে বিভিন্ন এলাকায় চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। প্রতিক্রিয়ায় এমআররাও আরও বেশি বড়দলে ১৫০-২০০ জনের জমায়েত করে চিকিৎসকদের কাছে পৌঁছচ্ছেন। সোমবার উত্তরপাড়ায় এসেও একইরকম প্রতিরোধের মুখে পড়লেন ওই সংস্থার ম্যানেজাররা। এদিন আন্দোলনরত এমআররা উত্তরপাড়া এলাকার সকল চিকিৎসক দের কাছে আন্দোলনের যৌক্তিকতা বুঝিয়ে সহযোগিতার আবেদন জানালে সকল চিকিৎসক তাদের সমর্থন জানিয়ে এই কোম্পানী র কোনো ম্যানেজার কেই তাদের চেম্বার এ ঢুকতে দেয় নি। এছাড়াও এলাকার পরিবহনকর্মী দের বিষয় টি জানানো হলে তারা একজন ম্যানেজারকেও টোটো বা অটোতে সওয়ারি করতে রাজি হননি চালকরা। এমআর ইউনিয়নের হুগলি জেলা সম্পাদক সন্দীপ বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ‘যতদিন না ওই বহুজাতিক সংস্থা তাঁদের সিদ্ধান্ত পরিবর্তন করে নিগৃহীত কর্মীকে কাজে ফিরিয়ে নেবেন এবং নিগ্রহকারী ম্যানেজারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন ততদিন এই অসহযোগিতা চলবে। চিকিৎসকরাও তাদের অমূল্য সমর্থন নিয়ে আমাদের পাশে আছেন। এবার টোটো ও অটো চালক ভাইদের পাশে পেলাম।তার জন্য আমরা কৃত্বজ্ঞ ,,,এছাড়াও তিনি সমাজের সব স্তরের মানুষকে আমাদের ন্যায্য দাবির পাশে দাঁড়ানোর আবেদন জানান।’যদিও কোম্পানির পক্ষ থেকে জানানো হয় ওই কর্মী অসুস্থ অবস্থায় কর্তৃপক্ষের সাথে দুর্ব্যবহার করে এবং তারা জানায় বিষয়টি আইনি পক্রিয়ার অধীন যদিও WBMSRU জানায় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তি হীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *