বাড়িতে বসেই পুলিশে অভিযোগ
বাড়িতে বসেই পুলিশে অভিযোগ জানানোর জন্যে মোবাইল অ্যাপস এর সূচনা হলো হুগলি গ্ৰামীন পুলিশের উদ্যেগেসৌরভ আদক, কামারকুন্ডু, হুগলী : হুগলি জেলা গ্রামীন পুলিশের বিশেষ উদ্যোগে এবার হুগলীর কামারকুন্ডুতে পুলিশ সুপারের দপ্তরের এক অনুষ্ঠানে জনস্বার্থে একটি মোবাইল অ্যাপসের শুভ উদ্বোধন হলো।এদিন এস পি (গ্ৰামীন) আইপিএস কামনাশীষ সেন এক সাংবাদিক বৈঠকে জানান অনেক সাধারণ মানুষ সহ বয়স্ক মানুষ তাদের প্রয়োজনীয় কোন জিনিস হারিয়ে গেলে থানায় অভিযোগ দায়ের করতে আসতে সমস্যায় পড়েন। এবার সেই সমস্ত সমস্যা যাতে না হয়, সেজন্যে এই মোবাইল অ্যাপসের উদ্বোধন। তিনি বলেন এই অ্যাপসের মাধ্যমে মানুষজন এবার থেকে তাদের বাড়িতে বসেই তাদের অভিযোগ জানাতে পারবেন। এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন তেমনই থানাতেও মানুষের ভিড় অনেকটাই কমবে। পুলিশ সুপার কামনাশীষ সেন ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন , এডিশনাল এসপি হেডকোয়ার্টার কল্যাণ সরকার, ডিএমপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, ডিএসপি ডিআইবি নিমাই চৌধুরী, আর আই সুমন মন্ডল, ডিএমপি প্রদীপ বিশ্বাস, ওসি কন্ট্রোল মনোহর সাহা, ডিএমপি ডিএনবি প্রিয়ব্রত বিশ্বাস, ওসি ডি সিআরবি কাজী মহম্মদ ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা।।

