November 26, 2026

বেসুরো ববি হাকিমের?

Spread the love

আক্ষেপের সুর মেয়রের গলায়?সূত্রের খবর,তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সেন্সর করা হয়। জানা গিয়েছে দলের তরফথেকে পৌরসভার বাইরে কোন বিষয় নিয়ে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। যদিও এই বিষয় টি তৃণমূল কংগ্রেসের একান্ত ব্যক্তিগত সাংগঠনিক বিষয়। কিন্ত এই সেন্সর কি অন্য ইঙ্গিত বহন করছে?, এমন জল্পনা উস্কে দেন খোদ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র। আক্ষেপেরে শুর হাকিম সাহেবের গলায়।এইদিন কলকাতার মেয়রের গলায় শোনা গেলো ” কন্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা”।তাহলে কি সত্যি নতুন তৃণমূল কংগ্রেসে ফিরহাদ হাকিমের কণ্ঠ আজ রুদ্ধ? দুর্নীতি প্রসঙ্গে যখন তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বারংবার বলছেন 0 টলারেন্স , দেযাচ্ছে এক ডাকে অভিষেকে অভিযোগ পাওয়ার পরে ডানা চাটা হয়েছে তাবড় তাবড় তৃণমূল নেতা সহ কিছু পঞ্চায়েত প্রধানের। অতীতে এই চিত্র ও দেখা গেছে যেখানে দেখা গেছে তাবড় তৃণমূল নেতা কে জেলা সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে ববি হাকিমের এই বক্তব্য যথেষ্টই রাজনৈতিক তাৎপর্য রাখে এমনটা বলার অপেক্ষা রাখে কি?একদিকে তৃণমূল কংগ্রেসে দিন দিন দক্ষ সংগঠক হিসাবে যখন অভিষেক ব্যানার্জীর রাজনৈতিক প্রতিপত্তি বেড়েচলেছে সেই পরিস্থিতি তে ফিরহাদ হাকিমের গলায় এই কবিতা যথেষ্ট রাজনৈতিক তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

যদিও এই বিতর্কের আগুনে হাত সেকতে ছাড়ছেন না বিজেপি অথবা সিপিআইএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *