November 28, 2026

রেমডেসিভির সরবরাহের নামে প্রতারণার দায়ে চন্দননগরে গ্রেফতার ২

Spread the love

দেশের পাশাপাশি রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়ানক । এই পরিস্থিতিতে করোনা টিকা রেমডেসিভির নিয়ে যখন সরকার নয়া নির্দেশিকা জারি করেছে, সেই সময় এই জীবনদায়ী ড্রাগ সরবরাহের নামে প্রতারণার ঘটনা ঘটল চন্দননগরে । এদিন চন্দননগরে এই ড্রাগের প্রতারণা চক্রের হদিশ মিলল । এই চক্রের সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে চন্দননগর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছে মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার মহারাষ্ট্র থেকে বিভা আগরওয়াল নামে এক ব্যাক্তি চন্দননগর থানায় ফোন করে জানান, তার পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন । সেই আক্রান্ত ব্যাক্তির চিকিৎসার জন্য রেমডেসিভির ইঞ্জেকশানের প্রয়োজন হওয়ায় তিনি একটি হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে ডাঃ অন্নু মেহেতা নামে এক ব্যাক্তির নম্বর পেয়ে ফোনে যোগাযোগ করেন । তখন তাকে অন্নু জানায় অ্যাকাউন্টে ৬ হাজার টাকা অগ্রিম পাঠিয়ে দিলে রেমডেসিভির ইঞ্জেকশান তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে । সেই মত তিনি অন্নুর দেওয়া অ্যাকাউন্ট নম্বরে ৬ হাজার টাকা পাঠিয়ে দিলেও ইঞ্জেকশান পাঠানো হয় নি । এমনকি টাকা পাঠানোর পর থেকে অন্নু তার সঙ্গে যোগাযোগই বন্ধ করে দেয় । ঘটনাটি মহারাষ্ট্রে ঘটলেও বিভা আগরওয়াল চন্দননগর থানায় থানায় এবিষয়ে অভিযোগ জানাচ্ছেন কেন জানতে চাওয়া হলে তিনি চন্দননগর থানায় অভিযোগ কেন অভিযোগ জানাচ্ছেন পুলিশ জিজ্ঞাসা করায় তিনি পুলিশকে জানান ফোন পে মারফৎ তিনি জানতে পেরেছেন অন্নু মেহেতার দেওয়া যে অ্যাকাউন্টে তিনি ৬ হাজার টাকা পাঠিয়েছিলেন সেই টাকাটি স্টেট ব্যাঙ্কের চন্দননগর শাখায় জমা পড়েছে । এরপরই এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে হাওড়া থেকে এই প্রতারণা চক্রের মূল অভিযুক্ত আমন সিং ওরফে ডাঃ অন্নু মেহেতাকে গ্রেফতার করে । ডাঃ অন্নু মেহেতাকে গ্রেফতারের পর সেই সূত্র ধরে চন্দননগর থেকে গ্রেফতার করা হয় এই চক্রের অপর এক অভিযুক্ত সুমন নাথকে । এদিন ধৃত আমন সিং ওরফে ডাঃ অন্নু মেহেতা ও সুমন নাথকে আদালতে তোলা হলে বিচারক তাদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পুলিশ সূত্রে আরও জানা গেছে, জেরায় করোনা অতিমারীকে হাতিয়ার করে এই প্রতারণা চক্র চালানোর কথা স্বীকার করে নিয়েছে ধৃতরা । পাশাপাশি স্টেট ব্যাঙ্ক চন্দননগর শাখার যে অ্যাকাউন্টে বিভা আগরওয়ালের ৬ হাজার জমা পড়েছিল সেই অ্যাকাউন্টটিও বন্ধ করে দেওয়া হয়েছে । প্রসঙ্গত, রেমডেসিভির ইঞ্জেকশান নিয়ে মঙ্গলবারই ফের নয়া নির্দেশিকা জারি করেছে সরকার । সেই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ চাইলেই অর্থাৎ চিকিৎসক বা হাসপাতালের প্রেসক্রিপশন দেখিয়ে রেমডেসিভির কিনতে পারবেন না । এই জীবনদায়ী ড্রাগটি শুধুমাত্র নির্দিষ্ট কোভিড হাসপাতাল ও নার্সিংহোমেই প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট কয়েকটি শর্ত মেনে সরবরাহ করতে হবে উৎপাদনকারী সংস্থা গুলিকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *