সাংবাদিক খুনের অভিযোগে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হলো চন্দননগর থেকে।
সম্প্রতি মে মাসের ২০ তারিখে বিহারে সুভাষ কুমার নামে এক সাংবাদিককে খুন করার অভিযোগে রীতিমতো সারা পড়ে যায় সাংবাদিক মহলে। অবশেষে বিহারের সাংবাদিক খুনে অভিযুক্ত তিনজন কে গ্রেপ্তার করা হলো পশ্চিমবঙ্গের চন্দননগর থেকে। এর পরিপেক্ষিতে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে ডিসি চন্দননগর বিদিত রাজ বুন্ধেশ জানান বুধবার খবর আসে গঙ্গা সংলগ্ন এলাকায় এক যুবক ঘুরে বেড়াচ্ছেন। এরপরই ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চন্দননগর গোস্বামীঘাট সংলগ্ন একটি পরিত্যক্ত এলাকায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করেন চন্দননগর থানার পুলিশ। আমন কুমার, রিকি কুমার ও সৌরভ কুমার নামে সেই তিনজন ব্যক্তি প্রথমে জানান তারা মধ্যপ্রদেশ থেকে এসেছেন এবং তাদের পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ডও দেখান পুলিশকে। কিন্তু পুলিশি জেরাই উঠে আসে একাধিক অসঙ্গতি এরপরেই পুলিশের জেলায় বেরিয়ে আসে আসল সত্য। জানা গেছে তাদের আসল নাম রোশন কুমার বয়স ২২, প্রিয়াংশু কুমার বয়স ২১, ও সৌরভ কুমার বয়স ১৮ এবং ধৃত এই তিনজন আসলে বিহারের বেগুসরাই জেলার বকরি থানার বাসিন্দা এরপরেই চন্দননগর পুলিশ বিহারের ওই থানার পুলিশের সাথে যোগাযোগ করে। তারপরে বেরিয়ে আসে আসল সত্যি ধৃত ওই তিন ব্যক্তি সাংবাদিক সুভাষ কুমার খুনের অভিযোগে অভিযুক্ত। চলতি মে মাসে ২০ তারিখ নাগাদ সাংবাদিক সুভাষ কুমার বে-আইনি বালি কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় খুন হয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা বিহার।অভিযোগ রোশন কুমার বয়স ২২, প্রিয়াংশু কুমার বয়স ২১, ও সৌরভ কুমার বয়স ১৮ এই তিনজন সহ আরও দুইজন ব্যক্তি মিলে গুলি করে খুন করেন সাংবাদিক সুভাষ কুমার কে।ঘটনার পরে বকরি থানার পুলিশ তদন্তে নেমে দুইজন দুষ্কৃতি কে আটক করেন এবং তারা পুলিশের জেরার মুখে আরও তিনজন অর্থাৎ রোশন কুমার বয়স ২২, প্রিয়াংশু কুমার বয়স ২১, ও সৌরভ কুমারের নাম স্বীকার করেন। এরপরেই গ্রেফতারি এড়াতে বিহার ছেরে ভিন রাজ্যে পালিয়ে বেরোচ্ছিলেন ওই তিন অভিযুক্ত অবশেষে বৃহস্পতিবার ধরা পড়েন তারা।ধৃত তিনজনের বিরুদ্ধে ভুল পরিচয় দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে শনিবার তিনজনকে পেশ করা হয়েছে চন্দননগর আদালতে।বিহারের মোস্ট ওয়ান্টেড এই তিন অভিযুক্ত ধরা পড়ায় খবর যায় বকরি থানায় এবং বিহার থেকে পুলিশের দুই অধিকারীক এসে পৌছায় চন্দননগরে। এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস পড়েছে সাংবাদিক মহলে। অভিযুক্তদের অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন সাংবাদিক মহলের একটি বড় অংশ।
