November 26, 2026

ভিডিও কল ধরলেই নগ্ন মহিলা , এবার ধরা পড়লো বড়ো ৱ্যাকেট

Spread the love

বেষ কয়েক মাস ধরে একটি প্রতারণা চক্র ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। যেখানে আপনার ফোনে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল আসবে। আর সেই ভিডিও কল ধরলেই আপনি দেখতে পারবেন নগ্ন মহিলার কান্ড কারখানা। তারপর সে ভিডিও কলে আপনার ভিডিও ছবি নিয়ে চলবে আপনাকে ব্ল্যাকমেইল করার নানা প্রক্রিয়া। সাইবার ক্রাইমের বিভিন্ন পক্রিয়া গুলোর মধ্যে সাইবার ক্রাইমের এই জালে আতঙ্কে সর্বস্ব টাকা পয়সা খুয়েছেন নামজাদা থেকে সাধারণ মানুষ।এক কথায় বলা যায় উল্টো দিক থেকে নগ্ন মহিলার এক ভিডিও দেখিয়ে আপনার কার্যকলাপ রেকর্ড করে ব্ল্যাকমেইল করার প্রক্রিয়া। কখনো আবার ডেটিং অ্যাপের মাধ্যমে চলতো প্রতারণার ছক। এবার রাজারহাটে একটি বাড়িতে মিললো এই প্রতারণা চক্রের হাদিস।

এমন কি কাউকে বন্ধুত্বের টোপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতানো ও তারপর একদিন হঠাৎ ভিডিও কল। কল রিসিভ করতেই ওপারে নগ্ন মহিলা। আর সেই স্ক্রিনশট তুলে ওপারের মানুষটিকে সমাজে হেনস্থা করার ভয় দেখানো। এই ধরনের একের পর এক ঘটনার কথা সংবাদ শিরোনামে এসেছে গত কয়েক বছরে। সাইবার ক্রাইমের নতুন এই জালে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই। এবার এই ধরনের একটি দলকে ধরা পড়লো পুলিশের ফাঁদে।।

বড় সাফল্য বিধান নগর কমিশনারেটের। শুক্রবার বিধান নগর কমিশনারেটের পুলিশ রাজারহাটে অভিযান চালিয়ে তিন মহিলা সহ চারজনকে গ্রেফতার করে।উদ্ধার হয়েছে ১০০টি সিমকার্ড, একাধিক মোবাইল ফোন, গোছা গোছা ডেবিট কার্ড, বিভিন্ন ব্য়াঙ্কের পাসবই এবং বেশ কয়েকটি মুভি ক্যামেরা। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০টি সিমবক্স।পুলিশের অনুমান, সিমবক্সটিকে নজরদারি এড়িয়ে আন্তর্জাতিক কলের জন্য ব্যবহার করা হত। পাশাপাশি নিউটাউনে আরও একটি ফ্ল্যাটের হদিস পেয়েছে পুলিশ।

রাজারহাটের মানিকতলার সেই বাড়িতে বহিরাগতদের আনাগোনা রয়েছে, যাতায়াত রয়েছে মহিলাদেরও। অ্যাপ বাইক চালকের কাছ থেকে পাওয়া সূত্রই ধরিয়ে দিল রাজারহাটের প্রতারণা চক্রকে।পুলিশ সূত্রে খবর, বউবাজারে এক মহিলার সঙ্গে অ্যাপ বাইক চালকের ভাড়া নিয়ে গন্ডগোল বাধে। অভিযোগ, ভাড়া সংক্রান্ত বিবাদ মেটাতে রাজারহাটের মানিকতলার একটি বাড়িতে বাইক চালককে যেতে বলেন মহিলা। পুলিশের দাবি, রাজারহাটে গিয়ে সন্দেহ হওয়ায় গোটা বিষয়টি রাজারহাট থানায় জানান বাইক চালক। তার ভিত্তিতেই শুক্রবার বিকেল থেকে রাতভর রাজারহাটের এই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সামনে আসে বড়সড় প্রতারণার কারবার।

প্রতারণা চক্রটি আন্তর্জ্য প্রতারণা চক্র বলে অনুমান করছে পুলিশ। শুধু এই একটি বা দুটি নয়, কলকাতায় এই ধরনের একাধিক প্রতারণা চক্র থাকতে পারে বলে অনুমান পুলিশের। পুলিশ প্রশাসনের বক্তব্য চ্যাটে কারো সাথে প্রাইভেট ছবি না শেয়ার করাই শ্রেয় এমনকি অচেনা ব্যক্তির সাথে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করার প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *