November 23, 2026

আবারো সক্রিয় মাওবাদী সংগঠন আতঙ্কে প্রশাসন।

Spread the love

দক্ষিণবঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নিঃশব্দে সংগঠন তৈরি করেছেন মাওবাদীরা। মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা অরুন ভট্টাচার্য,আকাশ ওরাওকে গ্রেপ্তারের পরে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। শুধু এখানেই থেমে থাকেনি মাওবাদীরা নদীয়া ও মুর্শিদাবাদের সীমান্তবর্তী অঞ্চলে গরিলা জোন তৈরি করছেন মাওবাদীরা এমনটাই জানতে পেরেছেন NIA.। বাংলা এবং আসামের সমন্বয় রক্ষার দায়িত্বে কিশোর আটক করতে মরিয়া NiA। নদীয়া মুর্শিদাবাদে এলাকায় মাথাচারা দেওয়া মাওবাদী নেতাদের আন্দোলনে মাওবাদীদের হাতিয়ার NRC এবং CAA বিরোধী আন্দোলন। অন্যদিকে মাওবাদীদের এই সক্রিয় আন্দোলনে সংগঠনকে শক্ত করতে কিশোরও জাকিরের ভূমিকা সবথেকে বেশি লক্ষণীয়। জেরার মুখে আকাশ ওরাও জানান তিনি দীর্ঘদিন ধরে নদীয়াতে থেকে এরাজ্যে বিভিন্ন শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ করেছিলেন, সেখান থেকে আকাশ জানতে পেরেছেন সীমান্তবর্তী এলাকায় মাওবাদীরা ভিলেজ গেরিলা জোন, এবং সেমি আরবান গেরিলা জোন তৈরী করেছেন মাওবাদী রা। একদিকে মাওবাদী সংগঠন বলতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে রাজ্য পুলিশ নজর রেখেছে জঙ্গলমহলের দিকে ঠিক সেই সময় উল্টোদিকে অর্থাৎ দক্ষিণবঙ্গে থেকে সাংগঠনিক রদবদল ঘটিয়ে নতুন নেতৃত্ব কে নিয়োগ করে উত্তর-পূর্বের সাথে সমন্বয় রেখে নতুনভাবে সংগঠনকে শক্তিশালী করেছে মাওবাদীরা। গোয়েন্দাদের নজর এরোতে সাংগঠনিক পর্যায়ে রদবদল করে এবং কৌশল বদলে আরও সংগঠনকে শক্তিশালী করেছে মাওবাদীরা এমনটাই জানাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন তদন্তকারী সংস্থার চোখ মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামীর রণকৌশলের দিকে। এতদিন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ছিলেন আকাশ ওরফে অসীম মন্ডল তাকে পশ্চিমাঞ্চল অর্থাৎ জঙ্গলমহল অঞ্চলের দায়িত্ব দিয়ে বাকি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে সব্যসাচী গোস্বামীর হাতে। সব্যসাচী গোস্বামীর আগরপাড়া অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাসিন্দা, এর আগে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল সব্যসাচী কে তিনি এখন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য।মোটের ওপর সীমান্তবর্তী মাওবাদীদের সক্রিয়তায় ভ্রু কপালে উঠেছে রাজ্য প্রশাসনের। কারণ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সক্রিয় ইসলামিক মৌলবাদী সংগঠন গুলোর সাথে NRC ও CAA কে হাতিয়ার করে আরও সক্রিয় হয়ে উঠতে পারে মাওবাদী রা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ।মাওসে তুঙ্গের প্রবাদ গ্রাম দিয়ে শহর ঘেরো এই প্রবাদ কে কাজে লাগিয়ে গ্রাম গুলো কে গেরিলা জোন করে শহর কেন্দ্রীক সংগঠনকে চাঙ্গা করতে চাইছেন মাওবাদীরা ।ভিমা করেগাও মামলার পরে তাদের শহর কেন্দ্রীক সংগঠনের একটা বড়ো অংশ গ্রেপ্তার হওয়ার এখন তাদের শহরকেন্দ্রিক সংগঠন প্রায় শুন্য।শহরকেন্দ্রিক সংগঠন কে কেন্দ্র করে অর্থনৈতিক সাহায্য থেকে বুদ্ধিজীবীদের সাহায্য জনমত তৈরি করা হয়ে থাকে। সেই জন্য শহর লাগোয়া গ্রামের সংগঠনকে শক্ত করে শহরকেন্দ্রিক সংগঠনকে পাখির চোখ হিসেবে দেখছেন মাওবাদীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *