ইমরান খানকে যেতে হতে পারে ছেলে দেখুন বিশেষ প্রতিবেদন
ইমরান খানের বিরুদ্ধে লাগতে পারে দেশ দ্রোহীতার অভিযোগ থাকতে হতে পারে জেলে। তার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ তিনি নিজের জামা ছিড়ে প্রতিবেশীদের উপর অভিযোগ আনছেন। একদিকে ইমরান খান যখন অভিযোগ করছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তখন বিরোধীরা অভিযোগ আনছেন ইমরান খান এমন একজন নেতা যিনি নিজেই নিজের জামা ছিড়ে প্রতিবেশীদের উপরে অভিযোগ আনেন। এদিকে ইমরানের দল থেকে বিরোধী দলে যোগদান করেছেন একাধিক নেতা মন্ত্রী সেই জায়গা থেকে বিরোধীদের বক্তব্য পদত্যাগ করা ছাড়া তার কাছে কোনো উপায় বেছে নেই। বিরোধীদের আরো অভিযোগ তার পালানোর উপায় থাকবে না কারণ আইনবিরুদ্ধ বিভিন্ন অসামাজিক সংগঠনের পেছনে টাকা খরচা করেছেন, এবং অসামাজিক বিভিন্ন সংগঠন ও শক্তির বিরুদ্ধে কোনো আইন পাস করানো হয়নি, এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ছাড়াও বিভিন্ন অভিযোগ সাজানো হতে পারে। একদিকে যখন ইমরান খান তার প্রধানমন্ত্রীত্ব হারাচ্ছেন, তার পাশাপাশি, দেশদ্রোহীতার ছাড়া একাধিক অভিযোগে জেলে ঢুকতে পারেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও পাকিস্তানের আদালত নির্দেশ দিয়েছে ৯ এপ্রিল অনাস্থা ভোট করিয়ে পরবর্তী প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা, তার আগেই ২২ জন সাংসদ সদস্যদের ইস্তফা কি এটাই প্রমান করছে পাকিস্তানে গণতন্ত্র বিপন্ন।যদিও এর আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সহ পাকিস্তানের একাধিক প্রধানমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীত্ব হারানোর পর কারাবাস করেছেন। তবে কি ইতিহাস তার পুনরাবৃত্তি হতে চলেছে ইমরান খানের ক্ষেত্রে। এমন প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশের।

