উচ্চমাধ্যমিকের ছাত্রী মানসিক অবসাদের আত্মহত্যাকে পথ হিসেবে বেছে নিল
উচ্চমাধ্যমিকে অকৃতকার্য কিছু ছাত্র ছাত্রীর আন্দোলনে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল সোশ্যাল মিডিয়া । পড়ুয়াদের আন্দোলন ছিল তারা অন্যান্য সাবজেক্টে পাশ করলেও তারা ইংলিশে ফেল করেছে। যদিও অনুতীর্ণ ও ছাত্র-ছাত্রীদের এই দাবীর বাস্তবিকতার নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা মহলের একাংশ । এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও এই দাবীর বাস্তবিকতার নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড সংখ্যক ছাত্র-ছাত্রী পাস করেছেন তবুও এই আন্দোলনকে সীমিত করতে সমস্ত বিষয়ে রিভিউ ব্যবস্থা বলবত করে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ। হরিদেবপুর গার্লস হাইস্কুলের বহু ছাত্র-ছাত্রীদের সাথে আন্দোলনে নামতে দেখা যায় শম্পা হালদার নামক জনৈক এক ছাত্রীকে। হরিদেবপুর গার্লস হাইস্কুলের অকৃতকার্য ছাত্রীদের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন শম্পা । অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ১৮ বছর বয়সী শম্পা রিভিউ নয় আত্মহত্যাকেই পথ হিসেবে বেছে নিল । শম্পার নিথর দেহ পাওয়াযায় বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায়। মৃত্যুকে কেন্দ্র করে মালদা শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছেন যে মানসিক অবসাদ এই এই ঘটনা ঘটিয়েছেন ১৮ বছর বয়সী শম্পা হালদার। যদিও ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনকে নিয়ে প্রথম শ্রেণীর কিছু ইউটিউবারের চরম বিদ্রুপাত্মক ট্রল এই আত্মহত্যার একটি কারণ হতে পারে এমনটাই জানাচ্ছেন নেটিজেনদের একাংশ। কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস করলে কি মিলবে সরকারি চাকরি আর পাস না করলে কি জীবন ব্যর্থ এমন প্রশ্ন তুলেছেন শিক্ষা মহলের এক বড় অংশ। শম্পার মৃত্যুতে শুধু তার পরিবার নয় তার বিদ্যালয় আরএন গার্লস হাইস্কুলে শোকের ছায়া নেমে এসেছে। যদিও শম্পা হালদার এর পিতা জানান ” পাস করানোর দাবিতে ওরা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিল। প্রথমে ওরা বিডিও অফিসে যায় । সেখান থেকে তাদের এসআই অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর এই পথ অবরোধ করেন বেশ কয়েকজন ছাত্রী।১-২ নম্বরের জন্য কেন ফেল করানো হবে এই দাবিকে সামনে রেখেই চলে আন্দোলন । কিন্তু কিছুতেই কাজ না হওয়ায় অবসাদে ভুগছি লো। গতকাল বেশ খানিকটা চুপচাপও ছিল । কান্নাও করছিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই এই কাজ করে ফেলে। কোথায় আছে ব্যর্থতায় সাফল্যের চাবিকাঠি , প্রশ্ন উঠেছে আত্মহত্যার থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে । আর অনুরতীর্ণ হলে ধর্নায় বসতে হবে এই চিন্তা কথা থেকেই বা এই পড়ুয়া দের মাথায় এলো। প্রসঙ্গত উল্লেখযোগ্য গত বার করোনা আবহে অনুরতীর্ণ একাধিক ছাত্র ছাত্রী পাশের দাবিতে ধর্নায় বসেছিল এবং তারপর উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদেরকে পাশ করিয়ে দেয় তাহলে কি সেই পুরোনো অভিজ্ঞতা কেই কাজে লাগিয়ে ধর্নায় বসেছিলেন উচ্চমাধ্যমিকের অকৃতকার্য ছাত্রছাত্রীরা? যদিও কোনো অভিজ্ঞতাই এটা শিক্ষা দেয় না যে আত্মহত্যার মতো বড়ো অপরাধ করতে।
