এবার CID এর নিশানায় শীতল কুচি
২০২১ পশ্চিমবঙ্গের নির্বাচনে একাধিক ঘটনা প্রবাহের মধ্যে শীতলকুচির ঘটনা একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। সেইদিনের প্রকৃত ঘটনাটির বিবরণ নিয়ে মতবিরোধ থাকলেও জানা যায় যে সেইদিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৫ জন সাধারণ মানুষের। ভোটের ফল প্রকাশের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষমতায় আসলে শীতলকুচি ঘটনার তদন্ত হবে। আজ ১০ই মে একদিকে যেমন মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ গ্রহণ করছেন অন্যদিকে শীতলকুচি কাণ্ডে দুই অফিসারসহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জাওয়ান তলব করলেন CID, প্রসঙ্গত উল্লেখযোগ্য কালই তাদের ভবানী ভবনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ছয় জাওয়ান ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান তৎক্ষণাৎ আবেদন নাকচ করে দেন CID কর্তৃপক্ষ। সিআইডি এইদিন তলব করেন দুই সিআইএসএফ অফিসারসহ ছয় কেন্দ্র বাহিনী জাওয়ান কে, এবং কোন ভার্চুয়াল নয় স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয় তাদেরকে। শীতলকুচি কান্ড অর্থাৎ নির্বাচনের দিন ওই ছয় জন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান শীতলকুচি ১২৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন, সিআইডি সূত্রে আরো জানতে পাওয়া যায় এদের মধ্যে একজন ছিলেন ডেপুটি কমান্ডার এবং চারজন ছিলেন কনস্টেবল এবং একজন ইন্সপেক্টর পদমর্যাদাসম্পন্ন জাওয়ান। সেদিনের ঘটনার বিবরণ এবং গুলি চালানোর কারণ জানতে কেন্দ্রীয় বাহিনীকে তলব করলেন কলকাতার ভবানী ভবনে CID.। প্রসঙ্গত উল্লেখযোগ্য শীতলকুচি কাণ্ডে তলব করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের মাথাভাঙ্গা থানার আইসি সহ দুজন পুলিশ অফিসার কে। যদিও নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন আর নির্বাচনের ফল ঘোষণার পরেই রাজনৈতিক হিংসা যখন তুঙ্গে ঠিক সেই সময় এই সিদ্ধান্ত কতটা স্বস্তির তার উত্তর দেবে সময়। ভোট ও ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি সিআইডি ও পুলিশের হস্তক্ষেপ এবং সঠিক তদন্ত পশ্চিমবঙ্গের সাধারন মানুষ কে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। নিজস্ব প্রতিবেদন – Digitalindian Goldenindia

