November 23, 2026

খবর করতে গিয়ে আবারো আক্রান্ত ডিজিটাল মিডিয়ার সাংবাদিক

Spread the love

আবারো আক্রান্ত ডিজিটাল মিডিয়ার সাংবাদিক ডানকুনিতে খবর করতে গিয়ে আক্রান্ত ডিজিটাল মিডিয়ার সাংবাদিক। ডিজিটাল মিডিয়ার সাংবাদিক বিকি মান্না জানান তারা একটি অবৈধ পার্কিংয়ের খবর করতে গিয়েছিলেন। তার কথায় তাকে চল্লিশ জন মিলে পিটিয়েছে এমনকি তার থেকে মোবাইল ফোন অবধি কেড়ে নেওয়া হয়েছে।সাথে উপস্থিত ছিলেন আরেক মহিলা সাংবাদিক । মহিলা সাংবাদিক শর্মিষ্ঠা চক্রবর্তী জানান যে খবর করতে গিয়ে তাকে ও তার চিত্র সাংবাদিক কে চরম হেনস্থা করা হয়। এই ঘটনায় সরব হয় অন্যান্য সাংবাদিক । আবারো প্রমাণ হলো জেলায় খবর করতে গিয়ে ডিজিটাল মিডিয়াকে একে একে অপরের পাশে থাকা কতটা প্রয়োজনীয়তা আছে। ঘটনার পর সাংবাদিক বিকি মান্না হাসপাতালে ভর্তি হয় । অভিযোগ রুজু হয় ডানকুনি থানায়। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টা পর অভিযুক্ত নয়জনকে গ্রেফতার করে পুলিশ। শোনা যাচ্ছে রাজনৈতিক দলের সাথে যুক্ত কিছু ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে।। যদিও যেই হোটেলের অবৈধ পার্কিং নিয়ে খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিল এই সাংবাদিক সেই হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই একই রাজনৈতিক দলের দুজন ব্যক্তি এর আগে মদ্যপ অবস্থায় সাংবাদিক শুভজ্যোতি চক্রবর্তীকে আক্রমণ করেছিল এবং ফোন থেকে ভিডিও ডিলিট করতে চেয়ে ফোন ভাঙতে অব্দি গিয়েছিলো। সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় উত্তরপাড়া থানায়। তার পরে তার পাশে দাড়ায় শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, প্রসঙ্গত উল্লেখযোগ্য এই সংগঠন এর আগেও একাধিক সাংবাদিকের বিপদে পাশে নেমেছিল নিউজ পোর্টালদের জন্য তৈরি এই সংগঠন । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো আক্রান্ত এক ডিজিটাল সাংবাদিক, তবে এই ঘটনায় এখনো অন্দি গ্রেপ্তার নয় জন । ডানকুনি এই ঘটনায় তীব্র নিন্দা জানায় এই ডানকুনির সাংবাদিক সংগঠন ও WBNPRWA।ঘটনায় সরব ডানকুনি অঞ্চলের সাংবাদিক মহল ও পরিবেশ কর্মীরাও।আহত সাংবাদিক সাংবাদিক বিকি মান্না এই ঘটনায় দোষীদের শাস্তি চায় ও তার ফোন যা তার কথায় খোওয়া গেছে তা ফেরত চায়। ঘটনায় নিন্দা জানায় পরিবেশন কর্মী মামুদ আলিও।।। ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের হুগলী জেলার সম্পাদক সোমনাথ বটব্যাল জানান সাংবাদিক দের ওপরে আক্রমণ আমরা কোনো মতেই বরদাস্ত করবো না প্রয়োজনে আমাদের একত্রিত হয়ে আবার পথে নামতে হলে আমরা সেটাও করতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *