মিলে গেলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ বাণী
পশ্চিমবঙ্গের রাজনীতি রাজ্যপালের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি মহাশয়। কখনো সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা কখনোবা তৃণমূল নেতৃত্বের দের সাথে বাদানুবাদ অথবা টুইট যুদ্ধ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার এর এই ভূমিকায় রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একাধিক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে রাজ্য রাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। কংগ্রেসের চিফ হুইপ সাংসদ কল্যাণ ব্যানার্জীর আক্রমনাত্মক বক্তব্যে বারবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে জায়গা পেয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুটি বক্তব্য একটি রাজ্যপালের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য শপথ পাঠ করাবেন রাজ্যপাল অন্য একটি মুখ্যমন্ত্রী যখন শপথ পাঠ করবেন সেই সময় আগাম আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি কে কার্যত সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই দুই ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেল। একদিকে যখন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আক্রমণাত্মক ভাষা ও রাজ্যপাল জগদীপ ধনকর এর একাধিক অভিযোগে অনেকটা বিষমাল লাগছিল তৃণমূল কংগ্রেসকে ঠিক সেই সময় আক্রমনাত্মক মেজাজে দিলীপ ঘোষ ও জগদীপ ধনকর এর সমস্ত প্রশ্নের সমস্ত হুঁশিয়ারির পাল্টা জবাব ও পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। অবশেষে কল্যান বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী রাজ্যপাল জগদীপ ধনকরই শপথবাক্য পাঠ করাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কে, আরেকটি ভবিষ্যৎবাণী সামনেথেকে নয়তো অপ্রত্যক্ষভাবে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ পাঠ করা প্রত্যক্ষ করবেন নরেন্দ্র দামোদর মোদি।

