November 24, 2026

বাংলাদেশ থেকে ভারতে এসে উৎপাত এক ইউটিউবারের

Spread the love

ছেলেটির নাম মহাসান স্বপ্ন বাড়ি বাগলাদেশ পেশা : ইউটুবার এই অব্দি ঠিক থাকই ছিলো। কিন্তু জনৈক ব্যক্তি সুদুর বাংলাদেশ থেকে ভারতের ভাইরাল ব্যক্তিদের ঠকিয়ে নিজে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। স্বয়ং কাচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর আমাদের জানান বাংলাদেশের জনৈক্য ইউটিউবে তাকে ঠকিয়েছেন, তার দাবি তার ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা ওই বাংলাদেশী ইউটিউবার তাকে মাত্র হাজার টাকা দিয়ে সান্তনা দিয়েছেন। শুধু এখানেই শেষ নয় হাবরার জনৈক এক ব্যক্তি বিভিন্ন কাঁচা জিনিস মেখে ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে। তারপর মহাসান স্বপ্ন নামক ওই বাংলাদেশী ব্যক্তি কাচা ঘাস মাখা, রজনী গন্ধা ফুল মাখা, এমন কি গোলাপ ফুল মাখা খেয়ে আরও ভাইরাল করে দেয় হাবড়ার জনৈক ওই খাঁচা মাখা ব্যবসায়ীকে । এরপর থেকেই ইউটিউবারদের ভিড় দেখা যায় জনৈক ওই কাঁচা মাখা ব্যক্তির কাছে, ইউটিউবারদের দাবি তাদেকেও কাঁচা ঘাস মাখা , রজনীগন্ধা ফুল মাখা করে দিতে হবে। এরপরেই কাঁচা মাখা ব্যবসায়ী কে নিয়ে নানা কুরুচিকর ভিডিও বানানো হয়। যাতে চূড়ান্ত আপত্তি আনেন ঐ ব্যক্তি। বর্তমানে কাচা মাখা ওই ব্যক্তি ইউটিউবারদের উৎপাতে ব্যবসা বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন তাকে নিয়ে বিভিন্ন কুরুচিকর ভিডিও তৈরি হয়েছে। তার ফোন নম্বর ভাইরাল হয়ে যাওয়াতে তাকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন ভাইরাল হওয়ার আগে তিনি শান্তিতে রোজগার করছিলেন, এবং তাকে কেন্দ্র করে একটা বড় অংশের ইউটিউবার অনেক অর্থ রোজগার করছেন কিন্তু তার সেই রকম কোন অর্থনৈতিক উন্নতি হয়নি। যদিও বাংলাদেশী ইউটিউবার মহাসান স্বপ্ন ভারতের আরেক ইউটিউবার মন্টি রায় কে তার শরীরের গোপন অঙ্গ নিয়ে অশ্লীল প্রশ্ন করেন,এমনকি স্যান্ডি সাহা নামক বাংলাদেশের এক ইউটিউবারের সাথে বিছানায় শুয়ে মেয়েদের অন্তর্বাস প্রদর্শন করে শ্লীলতার সীমানা লঙ্ঘন করেন এই ইউটিউবার। সব মিলিয়ে বাংলাদেশের এই ইউটিউবারের উৎপাতে ক্ষুব্দ ভারতের ভাইরাল হওয়া একাংশের মানুষ।যদিও বাংলাদেশে একাধিক নামজাদা ভালো ইউটিউবার থাকলেও বাংলাদেশ থেকে ভারতে এসে ঘাস খাওয়ার মানসিকতায় কি শিল্প খুঁজে পেয়েছেন এই ইউটিউবার এমন প্রশ্নও তুলেছেন নেটিজেনদের একাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *