November 25, 2026

ভারতীয় রেল কে বেসরকারিকরনের পথে কেন্দ্র। উত্তাল পশ্চিমবঙ্গ

Spread the love

১৮৫৩ সালের ১৬ই এপ্রিল চালু হয়েছিল ভারতীয় রেল পরিবহণ। ১৬৭ বছরের ইতিহাসে ভারতীয় রেল পরিবার বিভিন্ন সময় বিভিন্ন ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। জ্বালানি কয়লা চালিত রেল থেকে আজকের দিনে ইলেকট্রিক রেল অথবা দুরন্ত এক্সপ্রেশ অভিনবত্ব এসেছে ভারতীয় রেলে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের হাত ধরে। ভারতীয় অর্থনীতিতে রেল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে কয়েক দশক ধরে। কম খরচে অনেক টা পথ যাওয়া,বা যোগাযোগের মাধ্যমে অথবা বিভিন্ন ভ্রমন ক্ষেত্রগুলিতে ভ্রমন পিপাসু দের হাত ধরে একটা বরো অংশের মানুষের জীবন ও জীবিকা সব ক্ষেত্রেই ভারতীয় রেল অভিভাবকের ভূমিকা পালন করেছে। জরুরী পরিসেবা অথবা খাদ্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আদান প্রদান এর ক্ষেত্রে ভারতীয় রেল যোগাযোগ ভারতবর্ষের অর্থনৈতিক মেরুদন্ড হিসাবে কাজ করে চলেছে। এবার সেই রেল কে-ই বেসরকারিকরনের পথে চলেছেন কেন্দ্রীয় সরকার। এর প্রতিবদে তৃণমূল কংগ্রেস এর কর্মী ও নেতৃত্ব পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে রেল স্টেশনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেন। তাদের দাবি ‘ভারতীয় রেল ভারতের সম্পদ তারা কোনোমতেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কে সমর্থন করছেন না। এবাং কেন্দ্রীয় সরকার যদি নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন না করেন তাহলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৃহত্তর আন্দোলন কে হাতিয়ার করে পথে নাববেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *