November 23, 2026

রবিবারে ব্রিগেডে মোদি VS মমতা?

Spread the love

সদ্য ঘোষিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা । ২৯১ জন প্রার্থীর মধ্যে তারকা প্রার্থীদের উপস্থিতি ও চোখে পরার মতো । প্রার্থী ঘোষণা হওয়া পর কেঁদেছেন আরাবুল ইসলাম অথবা সোনালী গুহর মতো বর্ষিয়ান তৃণমূল নেতা । কিন্তু চোখের জলের এর বাইরে কেও ক্ষোভ উগরে দিয়েছেন টিম পিকের বিরুদ্ধে আবার সিঙ্গুরের মাস্টারমশাই আবার তোলাবাজ দের টিকিট পাওযার অভিযোগ ও করেছেন । এমনই অবস্থায় ৭ই মার্চ বিঙ্গে আসছেন ভরত বর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি । এইদিন বিজেপিতে যোগদান করতে পারেন দীনেশ ত্রিবেদী সহ একাধিক তৃণমূল নেতা অন্যদিকে যাদেরকে টিকিট দেওয়া হয়নি তাদের ও এই দিন উপস্থিত থাকার বিষয় টি নেহাতই উড়িয়ে দেওয়া যাচ্ছে না । এইদিন ই শিলিগুড়ি তে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী একই দিনে কলকাতায় ব্রিগেডে বিজেপির পতাকা ধরবেন তৃণমূলের একাধিক হেবি ওয়েট । তবে সূত্রের খবর মারফত জানা যাচ্ছে রবিবাসরীয় ব্রিগেড এর আগে বৃহস্পতিবারে তৃণমূলের তরফ থেকে ডাকা হয়েছিলো জরুরী মিটিং। শোনাযাচ্ছে মোদির ব্রিগেডের আগে কলকাতা সেজে উঠবে খাসফুল এর পতাকায় । তৃণমূল নেতারা চাইছেন রবিবারে সব জায়গায় ঘাসফুল দেখবেন মোদি । তৃণমূল কংগ্রেস ভবনে বাংলা নিজের মেয়েকেই চাই ব্যানার । শুধুই তৃণমূল ভবনে বাংলা নিজের মেয়েকেই চাই ব্যানার এমনটা নয় সোনা যাচ্ছে মহানগরের মোড়ে মোড়েও দেখা যাবে বাংলা নিজের মেয়েকেই চাই ব্যানার । মোটের উপর ভোটের আগে রবিবার মোদি ব্রিগেড খুবই তাৎপর্য রাখতে চলেছে বঙ্গ রাজনীতি তে । মোটের ওপর শেষে ওভারের খেলায় একদিকে মমতার চোখে তারকা প্রার্থী যেমন হুগলীর উত্তরপাড়া বিধানসভায় তাপস সুব্রত মুখার্জী, ইন্দ্রজিৎ ঘোষ, তাপস মুখার্জী অথবা ব্যাপাদিত্য চট্টোপাধ্যায় এর মতো বর্ষিয়ান নেতৃত্ব দের উপেক্ষা করে দলের চোখে তারকা কাঞ্চন মল্লিক তেমনই বিজেপির শীর্ষ নেতৃত্বদের পাখির চোখ তৃণমূল বিক্ষুব্ধ দের ওপর । মোটের ওপর শেষ অভারের খেলায় বিচারকের ভূমিকায় সাধারণ মানুষ যখন মন ভরে উপভোগ করছেন তৃণমূল বিজেপি দুই দলের গোষ্ঠী দ্বন্দ্ব,অর্থাৎ একদিকে বিক্ষুব্ধ তৃণমূলীদের ক্ষোভ অন্যদিকে পুরাতন ও নব্য বিজেপির চোরা দ্বন্ধ ঠিক সেই সময় অন্তিম অনেকটাই স্বস্তি তে বাম-কংগ্রেস জোট । তাই মান অভিমানের শেষে এখন দেখার উন্নয়ন ও দুর্নীতিই যখন হাতিয়ার বাংলার সবকটি দলের একটিই হাতিয়ার শেষ ভালো যার সব ভালো তার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *