স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহতি উদ্যোগ কোন্নগর পৌরসভার ৬নং ওয়ার্ডে
নিজস্ব প্রতিনিধি, কোন্নগর, হুগলী : ৭৮ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহতি উদ্যোগ দেখা গেলো কোন্নগর পৌরসভায়। এদিন কোন্নগর পৌরসভার ৬নং ওয়ার্ডে একইসাথে রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হয়, এছাড়াও রক্তদান শিবির কর্মসূচি এর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি, চক্ষু পরীক্ষা শিবির কর্মসূচির আয়োজন করা হয়। এরই পাশাপাশি এদিন মরণোত্তর চক্ষু দান শিবিরের ও আয়োজন করা হয়।একই প্রাঙ্গণে একই ছাদের তলায় এতগুলি উদ্যোগ কোন্নগরের বুকে প্রায় খুব কমই অন্যত্র ধরা পড়ে।৬নং ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর অঞ্জলি ব্যানার্জি জানান, প্রায় ২ বছর ধরে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতার বর্ষপূর্তির আগের রাতে এই রক্তদান উৎসব, তিনি জানান এই দিনে আমরা ওয়ার্ডের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান প্রদান করে থাকি, ।প্রায় ৫০ জন রক্ত দাতা এই অনুষ্ঠানে রক্ত দান করেন। স্বাধীনতা দিবসের আগের রাতে এই রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তৃণমূল কাউন্সিলার।১৫ই আগস্টের পূর্বে রাত্রি ১২ টায় পতাকা উত্তোলন করা হয়, ১৫ অগাস্ট এ রাত ১২ টায় পতাকা উত্তোলন কর্মসূচির আগে এই রক্ত দান শিবির ,এ ছাড়াও ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। । সকলকে এগিয়ে আসার বার্তা দেন পৌরোমাতা অঞ্জলি ব্যানার্জী ,তিনি বলেন সকলে সুস্থ থাকুন,মানুষের জন্যে রক্তদান করুন, বিপদে মানুষের পাশে থাকুন।। এছাড়াও কোন্নগরের বিশিষ্ট সমাজ সেবক সৌরভ ব্যানার্জী জানান স্বাধীনতা দিবসের সাথে রক্ত দানের মতো এক মোহতি উৎসব কে একত্রিত করে এটি একটি প্রচেষ্টা। আমরা সারাবছর বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকার প্রচেষ্টা করি। এটা তারই একটি অংশ


