November 26, 2026

বাংলাদেশি হেটার দের চুপ করিয়ে জয় ভারতের ।

Spread the love

বাংলাদেশি হেটার দের চুপ করিয়ে জয় ভারতের
ইতিমধ্যেই ভারত T২০ বিশ্ব কাপে জয়ের পরে জিম্বাবুয়ের বিরুদ্ধে T২০ সিরিজের প্রথম ম্যাচ এ পরাজিত হয় ভারত। তবে জিম্বাবুয়ে যেই টিম পাঠানো হয়েছে সেই টিমে বিশ্বকাপ জয়ী ভারতের একজন প্লেয়ার ও নেই। শুভমন গিলের নেতৃত্বে রিঙ্কু সিং,অভিষেক শর্মা দের খুবই খারাপ পারফরমেন্স যারা কারণে জিম্বাবুয়ের কাছে হেরে আবারো বাংলাদেশি কিছু হেটার দের সমালোচনার বিষয় বস্তু হয়ে দাঁড়িয়েছিলো। কিন্তু দিন গড়াতে না গড়াতেই ভারতের হেটার দের মুখে ঝামা ঘষে দিলো শুভমন গিলের নেতৃত্বে জিম্বাবুয়ে যাওয়া ভারতীয় দল। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে গত ম্যাচে ০ রান করা অভিষেক শর্মা আজকের ম্যাচে মাত্র ৪৭ বলে ১০০ রান করেন। ঋতুরাজ গাইকোয়াড ৪৭ বলে ৭৭ ও রিঙ্কু সিংয়ের ২২ বলে ৪৮ রানে ভর করে ভারতীয় দল ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান করে।জবাবে ব্যাট করতে নেমে ভারতের তরুণ ব্রিগেড আবেশ খান,মুকেশ কুমার,রবি বিশ্বনই দের সামনে ১৮. ৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।আবেশ খান ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন,মুকেশ কুমার ৩. ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন ও রবি বিশ্বনই ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন। ফলে ১৩৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে এবং ১০০ রানে জয় লাভ করে ভারত।বেশ কয়েক বছর ধরে ভারতের থেকে সবরকম সুবিধা নেওয়া বাংলাদেশীদের এক অংশ ভারতের হরে চরম উল্লাস করে ভিডিও প্রকাশ করছেন। ভারতের তরুণ ব্রিগেড আজ আবারো তার যোগ্য জবাব দিলেন।যদিও ভারত ই বাংলা দেশ কে প্রথম টেস্ট খেলার স্বীকৃতি দেয়। তবে বাংলাদেশ ভারতের বন্ধু দেশ হলেও কিছু উন্মাদ সর্মথক যারা নিজেদের দেশের খেলোয়াড়দের যোগ্য সম্মান দেন না তারা কখনোই প্রকৃত ক্রীড়া প্রেমী হতে পারে না। তবে অধিকাংশ বাংলাদেশী ভারতের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *