মুকুলের তৃণমূলের ফেরা নিয়ে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং
একটা সময় একসাথে তৃণমূলের শিবিরের ছিলেন মুকুল রায় অথবা অর্জুন সিং এর মত দোর্দণ্ড প্রতাপ নেতা রা। হঠাৎ তৃণমূল ভাঙ্গন মুকুল রায় অর্জুন সিং সৌমিত্র খাঁ একে একে তৃণমূল থেকে যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। আজ মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনে বিস্ফোরক অর্জুন সিং এক সাক্ষাৎকারে বলেন মুকুল রায় সবসময় ডবল পলিটিক্স করেছেন ডবল স্ট্যান্ডার্ডরে পলিটিক্স উনার আছে হাজার উনি সবসময়েই সময় স্বার্থের পলিটিক্স করেছেন এবারও স্বার্থটা সামনে এসেছে উনি ভেবেছিলেন ক্ষমতায় থাকবে বিজেপি তাহলে উনি ক্ষমতা ভোগ করবেন যেই ক্ষমতায় এলো না তাহলে উনি চলে গেলেন। অর্জুনের এই উক্তিতে কার্যতই স্পষ্ট মুকুল রায়ের তৃণমূলের ফেরা বিজেপির এক বড়ো অস্বস্তির কারণ হয়ে দাড়াতে পারে। ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন তৃণমূলের সাথে তলায় তলায় যোগাযোগ রাখছেন একাধিক বিজেপি সাংসদ ও বিধায়ক। মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের তৃণমূলে যোগদান বিজেপির ফাটলকে কার্যত স্পষ্ট করে জাতীয় রাজনীতিতে মমতার উত্থানকে ত্বরান্বিত করতে পারে এমনটাই বলছেন রাজনৈতিক মহলে একাংশ তাই চূড়ান্ত অস্বস্তিতে বিজেপি শীর্ষ নেতৃত্ব।
