November 26, 2026

শ্রীরামপুরে শপথ গ্রহণ চেয়ারম্যানের

Spread the love

শ্রীরামপুর পৌর প্রধান পদে আবারো মনোনীত হলেন গিরিধারী সাহা।।হুগলি জেলার শ্রীরামপুর পৌরসভা পৌর প্রধান পদে আবারো মনোনীত হলেন গিরিধারী সাহা। ২০২৪ এর লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট হওয়ার জন্য নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি কোন পদে থাকলে নির্বাচনী এজেন্ট হতে পারবেন না। তার জন্য দলের নির্দেশে পৌর প্রধান গিরিধারী সাহা পৌরসভার পথ থেকে ইস্তফা দেন এবং লোকসভা কেন্দ্রের প্রার্থীর নির্বাচনী এজেন্ট হবার দায়িত্বভার তার কাঁধে তুলে নেন। আজ আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌরসভার ২৯ টি কাউন্সিলর এর সহমতে পুনর্বহাল হন। এর পরে আবারো চেয়ারম্যানের দায়িত্বে গিরিধারী সাহা।শপথ গ্রহণের পরে গিরিধারী সাহা শ্রীরামপুর বাসীকে ধন্যবাদ জানান।এই পথ ফিরে পেয়ে তিনি শ্রীরামপুর বাসি থেকে আপামর জনগণকে ধন্যবাদ জানান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে উচ্ছেদ অভিযান এবং পৌর এলাকায় যেসব সমস্যা রয়েছে সেইসব সমস্যার দিকে নজর দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *