স্বেচ্ছায় রক্তদান শিবির ও সমাজকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান
স্বেচ্ছায় রক্তদান শিবির ও সমাজকর্মীদের সংবর্ধনা সুফি সুপার সোসাইটিরসেখ আব্দুল আজিম, হুগলী: স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও কৃতি ছাত্র ছাত্রী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও গ্রামীণ চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল হুগলীর জঙ্গিপাড়া থানার অন্তর্গত প্রত্যন্ত এলাকা জঙ্গল সুফী গ্রামের ছাত্রদলের স্বপ্নে গড়া অরাজনৈতিক শিক্ষা ও সেবামূলক সংগঠন “সুফী সুপার সোসাইটি” এর উদ্যোগে।”ধর্ম দিয়ে পেট ভরে না, চাই যে গরম ভাত, ব্লাড ব্যাংকে রক্ত খুঁজি, খুঁজতে যাই না জাত” এই স্লোগানকে সামনে রেখে, সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে জঙ্গল সুফী মাতোর মোড়ে সবুজদ্বিপ লজে ৭০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি ৫০ জনেরও অধিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান।সুফী সুপার সোসাইটির কর্মকর্তা মুক্তাদিরুল মল্লিক, মনিরুজ্জামান মল্লিক, আফ্রিদি ইসলাম লায়েক ও শেখ মুহাম্মদ আলীরা বলেন, একজন অঙ্গনওয়াড়ি কর্মী যেভাবে একটা শিশুকে ছোট্ট থেকে তার হাত ধরে শিক্ষার জগতে পা রাখতে গড়ে তোলে এবং একজন আশা কর্মী যেভাবে অল্প বেতনে গর্ভবতী মা বোনেদের স্বাস্থ্যের খেয়াল রাখেন এবং দিবা রাত্র মানুষ দায় বিপদে তাদের পাশে পায়, তাদের কাজকে কুর্নিশ জানানোর উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার একাধিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও কলেজের অধ্যাপক সহ একলার বিশিষ্টজনেরা। সকাল ১০ টাই পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তিলাওতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। সারা দিন ব্যাপী অনুষ্ঠান চলার পর দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


