হুগলীর উত্তরপাড়ায় আবারো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে
দ্বিচারিতা ও গোষ্ঠী দ্বন্দ্বের প্রকাশ্যে হুগলীর উত্তরপাড়ায়,অভিযোগ উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান ও সিপিএম কাউন্সিলারের বিরুদ্ধে । অভিযোগ উত্তরপাড়া চার নম্বর ওয়ার্ডে একটি কমিউত্তরপাড়ায় আবারো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বউনিটি হল আছে সেই কমিউনিটি হল সাধারণত সরকারের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কিন্ত এর আগেও মহিলা তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন কর্মসূচি অথবা ওই ওয়ার্ডের কিছু পরিবারের পারিবারিক অনুষ্ঠানের জন্য পৌরসভার কাছে অনুমতি চাইলেও পৌরসভা হলটি ব্যবহারের অনুমতি দেয়নি। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ “সিপিএমের লোক দিয়ে আমাদের ডাউন করে রাখা হয়েছে আমরা তৃণমূল সৃষ্টি থেকে তৃণমূল করে আসছি । আমাদের মধ্যে গোষ্ঠী গণ্ডগোল করে দিচ্ছেন পৌরসভার পৌরপ্রধান “। অভিযোগ কমিউনিটি হলটি মুখ দেখে ব্যবহার করতে দেওয়া হয়। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ আমরা এখানে সূর্য সেনের মূর্তি বসিয়েছি পৌরোপ্রধান বলেছেন আমার কাছে চাবি নেই এখানে মধু মাতালদের আড্ডা, এই বলে এখানে একটি বাজে নিন্দা রটিয়েছেন এমন অভিযোগ করেন মহিলা তৃণমূল কংগ্রেস সদস্য রা । এমনকি তারাই ও অভিযোগ করেন কমিউনিটি হলের পাশে একজন প্রয়াত হয়েছিলেন তাদের পরলৌকিক কাজের জন্য চেয়ারম্যান চাবি দেননি। তাহলে চেয়ারম্যান শুধুমাত্র সিপিএম কাউন্সিলারের কথামতো মুখ চেনা মানুষকে কমিউনিটি হল ব্যবহার করতে দিচ্ছেন। তারা আরো অভিযোগ করেন চেয়ারম্যান তৃণমূলের প্রচারে এসে ওই ওয়ার্ডে সিপিএমের প্রার্থীকে জেতানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন । মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ পৌরোপ্রধান সিপিএমকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য মুখ দেখে সিপিআইএম কাউন্সিলারের কথা মতো কিছু ব্যক্তিদের ওই কমিউনিটি হলটি ব্যবহার করার অনুমোদন দিচ্ছেন , এমনকি অভিযোগ পৌরপ্রধানের অনুমতি নিয়ে তালা ভাঙিয়ে সেইখানে ব্যক্তিগত অনুষ্ঠান করিয়েছেন সিপিআইএম কাউন্সিলার । কিন্তু এই বিষয়ে হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা তৃণমূল কাউন্সিলার মৌসুমী বিশ্বাস জানান যে এই কমিউনিটি হলটিকে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য দেওয়া উচিত নয় কারণ এটি সরকারি হল, সরকারি হলে সরকারি কাজই হয়। প্রত্যেকটা ওয়ার্ডেই আছে আমরা কখনো সেখানে কোন ভোটের কাজও করি না বা আমি নিজে কমিউনিটি হল থেকে লোককে কোন সার্ভিস দিই না, তিনি জানান যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য । , এরপরে সূর্যসেন পার্কের কমিউনিটি হলের দরজার সামনে প্রতিবাদ দেখান মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা । যদিও পৌরপ্রধান দিলিপ যাদব এই বিষয়টিতে বলেন কমিউনিটি হলটি পৌরসভার ,পৌরসভা কে উনারা এসে প্রশ্ন করবেন উনাদের কোন দুঃখ বেদনা থাকলে পৌরসভা কে বলবেন পৌরসভা সেটার সমাধান করবে। তিনি আরো বলেন পৌরসভার কোন সম্পত্তি থাকলে মানুষের প্রয়োজন মানুষের পরামর্শ এবং এই বিষয়গুলোকে নিয়ে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সবকিছু হয়। এ বিষয়ে স্থানীয় সিপিআইএম কাউন্সিলর প্রবীর কংশবানিক জানান ওটা পৌরসভার কমিউনিটি হল চেয়ারম্যান অনুমতি দিয়েছে তাই অনুষ্ঠান হয়েছে। স্বজনপোষণের প্রসঙ্গে তিনি জানান এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না এর উত্তর দেবেন পৌরপ্রধান। এই বিষয়ে উত্তরপাড়া বিজেপির মন্ডলের সভাপতি সঞ্জয় বনিক বলেন উত্তরপাড়া তৃণমূলের দুটো গোষ্ঠী একটি দিলিপ যাদব গোষ্ঠী একটি অন্য গোষ্ঠী, তৃণমূলের দিলিপ যাদব গোষ্ঠী ৪ নাম্বার ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কে সমর্থন করে না, সিপিআইএম চিরকাল তৃণমূলের সাথে আঁতাত বেধে পৌরসভা চালাচ্ছে। কমিউনিটি হল কে কেন্দ্র করে এই স্বজনপোষণের অভিযোগ গে সরব বুদ্ধিজীবী মহলের এক অংশ।
