November 26, 2026

অসুস্থ পিয়ালী

Spread the love

এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চন্দননগরের পর্বতারোহী পিয়ালী বসাক।কিছুদিন আগেই মাকালু শৃঙ্গ জয় করেছে চন্দননগর তথা হুগলি জেলার গর্ব পিয়ালী বসাক।আর শৃঙ্গ জয়ের পর নিচে নবার সময় অসুস্থ হয়ে চার নম্বর ক্যাম্পে আটকে পড়েছিলেন।তারপর শেরপারা তাকে নবিয়ে আনেন।পায়ে তুষার ক্ষত সৃষ্টি হয়েছিল পিয়ালীর।এছাড়াও মস্তিষ্কে অক্সিজেনের অভাব হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন পিয়ালী।তাতে উদ্বেগ বেড়েছিল পিয়ালীর পরিবার ও চন্দননগরবাসীর মনে।কিন্তু এরপর এজেন্সির মাধ্যমে পিয়ালীর পরিবার জানতে পারে তাকে সুস্থ ভাবে নাবিয়ে আনা হয়েছে।তার কিছুটা অসুস্থতা ও তুষার ক্ষতের জন্য তাকে কাঠমন্ডু হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে।এরপর এবার কিছুটা আবার উদ্বেগ বাড়লো।এদিন পিয়ালীর বোন তমালি বসাক বলেন পিয়ালির পায়ের ক্ষতের জন্য হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছিলো।সেই সময় তার এবার নিমোনিয়া ধরা পড়েছে যেটা চিন্তার বিষয়।তাই চিকিৎসার জন্য কাঠমান্ডু হাম্প হাসপাতালে ভর্তি করতে হয়েছে।এবার হাসপাতালে ভর্তি করেই চিকিৎসা শুরু হয়েছে পিয়ালীর।এই খবর পাওয়ার পর কিছুটা হলেও আবার উদ্বেগ বেড়েছে পিয়ালীর পরিবার ও চন্দননগরবাসীর মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *