November 26, 2026

বিশ্ব পরিবেশ দিবস উজ্জাপন

Spread the love

বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন লুই ব্রেইল মেমোরিয়াল স্কুল ফর দ্য সাইলেটস স্কুলে

সৌরভ আদক–হুগলী : 

৫ই জুন সোমবার সমগ্র দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বিব পরিবেশ দিবস।  এদিন হুগলী জেলায় দেখা গেলো অভিনব পরিবেশ দিবস। হুগলী জেলার লুই ব্রেইল মেমোরিয়াল স্কুল ফর দ্য সাইটলেস (হাই )তে অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

সেমবার উক্ত অনুষ্ঠানের সাথে ২০২৩ মাধ্যমিকের সকল কৃতী ছাত্র-ছাত্রীদের ও সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলীর শ্রীরামপুর মহকুমা শাসকের অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর শ্রী সুমন কুমার মন্ডল,

উক্ত অনুষ্ঠানে বিশেষ সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জন শিক্ষা প্রসার আধিকারিক শ্রীমতি সুদীপ্তা মজুমদার।

এদিম প্রত্যেক কৃতী ছাত্র ছাত্রী কে উপহার, স্মারক ইত্যাদির সঙ্গে একটি করে চারা গাছ ও দেওয়া হয়। মূলত একটি গাছ একটি প্রাণ এটিই সকলের মধ্যে তুলে ধরা হলো বৃক্ষ উপহারের মাধ্যমে। 

এছাড়া বিদ্যালয় প্রাঙ্গনে কয়েকটি ফলের চারা রোপণ করা হয়। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত মানুষের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো। 

হুগলীর শ্রীরামপুর থেকে সৌরভ আদক এর রিপোর্ট ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *