গবাধি পশু জবাই নিয়ে পুলিশ প্রশাসনের বার্তা
1 min read


সেখ আব্দুল আজিম: চন্ডীতলা, প্রতি বছরের ন্যায় এ বছর ও চন্ডীতলা থানার বড়বাবু সম্মানীয় বাপি হালদার এর উদ্যোগে আসন্ন ঈদুল আযহা কোরবানি নিয়ে যেভাবে চতুর্দিকে গুজব ছড়ানো হচ্ছিল তার সমাধান হলো চন্ডীতলা থানার বড়বাবু নেতৃত্বে। চন্ডীতলা থানার বড়বাবু সম্মানীয় বাপি হালদার এর ডাকে সাড়া দিয়ে সকাল ১১ টা নাগাদ শুরু হয় মিটিং এলাকার সমস্ত ইমাম সাহেব এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তি মিটিংয়ে সামিল হন এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।। সকলে ভীষণ খুশি হয়েছেন রাজ্য সরকারের সিদ্ধান্ত কে অভিনন্দন জানিয়েছেন । পাশাপাশি সকলকে জানানো হয়েছে কোরবানির পশু আপনারা জবাই করবেন একেবারে ঘেরা জায়গায় যা কোন রূপ সাধারণ মানুষের নজরে না আসে. রাস্তাঘাটে এছাড়া মাংস নেওয়া দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পুলিশ জানায় এমন একটি ঘটনা ঘটাবেন না যা অন্যের অসুবিধা হয়।। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আপনারা সেই ভাবে কাজ করবেন। কোনরূপ অসুবিধার সম্মুখীন হলে সম্মানিত চন্ডীতলার থানার অথবা বড়বাবুর সাথে যোগাযোগ করবেন। চন্ডিতলা থানা সূত্র জানা গেছে প্রশাসন তৎপর সদা সর্বদা এলাকায় এলাকায় টহলদারি চলবে। প্রসঙ্গত থানার সাথে প্রশাসনের এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় ইমাম সাহেবগণ অত্যন্ত খুশি।সকলেই চনীতলা থানার বড়বাবু বাপি হালদার মহাশয়কে যেমন ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।পুলিশ প্রশাসন বরং বার কোরবানি নিয়ে গুজব না ছড়ানোর আবেদন ও রাখার পাশাপাশি আসন্ন ঈদুল আজহা কে সুষ্ঠ ভাবে সম্পর্ণ করতে মানুষে কে এগিয়ে আসতে আবেদন করেছেন