২০২১ এর নির্বাচন হুগলী জেলা ছিলো ভারতীয় জনতা পার্টির পাখির চোখ অন্য দিকে তৃণমূল কংগ্রেস এর চোখে হুগলী ছিলো সম্মান রক্ষার জায়গা।তাই নির্বাচন এর নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকেই হুগলীর সবকটি আসন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ কথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি মহাশয়। তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব যখন হুগলীর পুড়শুরায় জিজান লড়াই করছিলেন জয়ের জন্যে ঠিক সেই সময়ে তৃণমূল কংগ্রেস এর হয়ে দিদির পাশে থেকে জয়ের রণকৌশন তৈরি করেছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি মহাশয়। উত্তরপাড়ার প্রার্থী ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকায় যখন বলেছিলেন যে তিনি মাসে একদিন তাও দ্বিতীয় রবিবার সময় দিতে পারবেন ঠিক সেই সময়ে কল্যাণ বাবু বলেছিলেন তিনিই কাঞ্চন বাবুর দায়িত্ব নিচ্ছেন, কল্যাণ ব্যানার্জীর এক মাত্র টার্গেট ছিলো মমতা বন্দোপাধ্যায় এবং নিজের উন্নয়নের কাজকে জনগণের সামনে তুলে ধরা, এবং তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিকিয়ে যাওয়া নেতাদেরকে কেন জনগণ প্রত্যাখ্যান করবে তা তুলে ধরা। উত্তরপাড়া শ্রীরামপুর, চণ্ডীতলা, হরিপাল, চাপদানী, জাঙ্গিপাড়া তথা হুগলীর ১৮ টা আসনে একাধিক সভা সম্মেলনের মাধ্যমে মমতার লড়াই ও উন্নয়ন কে কাচের মতো মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন তিনি।কোনো একজায়গায় ক্লান্ত কিন্তু উদ্দীপ্ত কল্যাণ ব্যানার্জী ব্যক্তিগত আলাপচারিতায় দলের কর্মীদের বলেন জামাকাপড় গাড়িতে কয়েকদিন শুধুই ছুটে চলেছি দলকে জেতাতে হবে। বাঁকুড়া থেকে হুগলীর প্রত্যন্ত অঞ্চলে কোথাও দলীয় কর্মী দের অক্সিজেন দেওয়ার কোথাও নবাগত প্রার্থীদের কিছু শিখিয়ে পরিপক্ক তৈরী করার মাধ্যমে মমতার লড়াইয়ের একনিষ্ঠ পরিণত হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনি তে এক সভায় যখন তৃণমূলের পুরনো সৈনিক দল ত্যাগের পর ভারতীয় জনতা পার্টির মুখ হয়ে ওঠা রাজীব বন্দোপাধ্যায় যখন কল্যাণ বন্দোপাধ্যায়ের জয় ও যোগ্যতা এমন কি কল্যাণ ব্যানার্জীর টিকিট পাওয়া নিয়েও প্রশ্ন তুলছিলেন ঠিক সেই সময়ে পাল্টা রাজীব বন্দোপাধ্যায়ের নিজের কেন্দ্র ডোমজুড়ে রাজীব কে হারাবেন এমনটাই চ্যালেঞ্জ নিয়ে বসেন কল্যাণ বন্দোপাধ্যায় মহাশয়। ডোমজুড়ের লড়াইটা মোটেও সহজ ছিলো না। কারণ তৃতীয় বারের জন্যে কল্যাণ ব্যানার্জীর সংসদ হয়ে ওঠার কারণও ছিলো ওই ডোমজুড়ের শক্ত মাটি। রাজীব বন্দোপাধ্যায় তৃণমূল ত্যাগের পর তৃণমূল কর্মীদের ভেঙ্গেপড়া মনোভাব চাঙ্গা করতে দিন রাত এক করে ডোমজুড়ে খাটেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। ব্যক্তিগত স্তরে ভারতীয় জনতা পার্টির নেতা ও কর্মীদের আক্রমণ এর কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তৃণমূলের লড়াকু এই সৌনিক কল্যাণ বন্দোপাধ্যায় মহাশয়। নিত্য নতুন স্লোগান আর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ও রাজ্য সরকারের উন্নয়ন এর খতিয়ান তুলে ধরে একদিকে দলীয় কর্মীদের অক্সিজেন যোগাতে সক্ষম হন অন্যদিকে মানুষের কাছে সরাসরি গিয়ে জনসমর্থন অর্জন করতে সক্ষম হন। উত্তরপাড়া বিধানসভার লড়াইটা মোটেই সহজ ছিল না। “আমাকে দেখে ভোট দেবন”, “আমি দায়িত্ব নিচ্ছি” এই কথাগুলিই যেন উত্তরপাড়ায় তৃণমূল কে বাড়তি অক্সিজেন যোগায় সৌজন্যে-কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর হোক অথবা চাপদানি হুগলীর সবকটা আসন তুলে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এমনই সংকল্পে বদ্ধপরিকর ছিলেন কল্যাণ বন্দোপাধ্যায়,তাই করোনার ভ্রুকুটি কে নাকচ করে দিয়ে হুগলি সবকটি আসন পেতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। অবশেষে ২রা মে হুগলীর ১৮টি আসনে কল্যাণময় তৃণমূল কংগ্রেস এর জয় ছিনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হুগলী কে তুলে দিতে সক্ষম হলেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় মহাশয়। ইতিহাস তৈরী করলেন ভারতবর্ষের একটি মাত্র মহিলা মুখ্যমন্ত্রী, কাজে এলো না প্রধানমন্ত্রীর ২১বার রাজ্য সফর কাজে এলো না অন্যান্য রাজের মুখ্যমন্ত্রী দের একাধিক বঙ্গ সফর, প্রশান্ত কিশোরের কথা মতো দুই সংখ্যা টপকাতে পারলো না ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষ আবার বাংলার মসনদে মমতা বন্দোপাধ্যায় কে নির্বাচিত করে প্রমাণ করলেন বাংলা তার নিজের মেয়েকেই চায়।