মোদীর প্রশংসায় উচ্ছ্বাসিত মিতালী রাজ
ভারতীয় মহিলা ক্রিকেটে সাফল্যের আর এক নাম মিতালি রাজ। সেই মিতালি রাজ এক মাস হয়নি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।কয়েকদিন আগে ভারতীয় মহিলা ক্রিকেটে টেস্ট ও একদিনের ক্রিকেটের এই প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে প্রশংসা করে “মন কি বাত” নামক এক অনুষ্ঠানে মিতালির লম্বা ক্যারিয়ারের প্রশংসা শোনা গোয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর গলায়, প্রধানমন্ত্রীর কোথায় ভারতের অন্যতম সেরা ক্রিকেটার মিতালি রাজ।ভারতীয় মহিলা দলে রাজ করা মিতালি কে একখানা লম্বা চিঠি দিয়ে প্রশংসায় ভরালেন নরেন্দ্র দামোদর মোদী। প্রধানমন্ত্রীর থেকে পাওয়া চিঠি পেয়ে রীতিমতো উচ্ছ্বাসিত ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজ। প্রধানমন্ত্রীর পাওয়া চিঠির পরিপেক্ষিতে মিতালি টুইট করেন ” মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এইরূপ অনুপ্রেরণা নিঃসন্দের সম্মানের এবং অত্যন্ত গর্বেরও। নরেন্দ্র মোদী আমার মতো কোটি কোটি মানুষের কাছে রোল মডেল এবং অনুপ্রেরণা। ক্রিকেটের প্রতি আমার অবদানের জন্য ওনার থেকে পাওয়া এই স্বীকৃতির জন্য আমি অভিভূত। আমার কাছে এটি সম্পদ হিসেবে থাকবে,। আমি আমার পরবর্তী অধ্যায়ের জন্য অনুপ্রাণিত এবং উৎসাহিত বোধ করছি এবং ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করার জন্য আমি পুরো চেষ্টা করব “। ভারতীয় মহিলা দলের প্রাক্তন এই অধিনায়ককে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী লিখেছেন ” কয়েক সপ্তাহ আগে আপনি ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নিয়ে আপনার ভক্তদের হৃদয় ভেঙ্গে দিয়েছেন। আপনি দুই দশকের বেশি সময় ভারতীয় ক্রিকেটকে সেবা করেছেন। আপনি প্রয়োজনীয় প্রতিভা, দৃঢ়তা এবং বছরের পর বছর ধরে ক্রিকেটকে সেবা করার দক্ষতা অর্জন করেছেন আশীর্বাদ হিসেবে। এই উদ্যম শুধু আপনাকেই সাহায্য করেনি , অনুপ্রাণিত করেছে উঠতি ক্রিকেট বিদদেরও । আপনার দীর্ঘ ক্রীড়া কর্মজীবনে, এমন অনেক রেকর্ড আছে যা আপনি ভেঙেছেন আপনি গড়েছেন। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে আপনি সর্বাধিক রান সংগ্রহকারী। প্রধানমন্ত্রীর কাছ থেকে এই চিঠি পেয়ে রীতিমতো আপ্লুত ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ।
