November 26, 2026

৬৪২ বলে শেষ ৩৩টি উইকেট, শুরুতে সাফল্য ভারতীয় ক্রিকেটের।

Spread the love

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের রেকর্ড। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট মাত্র ৬৪২ বলেই শেষ হয়ে গেলো। বেশ কয়েকটি রেকর্ড এর পাশাপাশি প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা কে মাত্র ৫৫ রানেই অল -আউট করে দেয় ভারতীয় পেসার রা। যার মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ সিরাজ মাত্র ৯ ওভার বল করে ১৫ রান দিয়ে তুলে নেন ৬ টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। শুন্য রানে শেষ ছয়টি উইকেট হারিয়ে ৯৮ রানের লিড দেয় ভারত। বিরাট কোহেলি করেন ৪৬ ও রোহিত শর্মা ও গিল যথাক্রমে ৩৯ ও ৩৬ রানে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনার মার্করামের ১০৬ রান ছাড়া কেওই ঘুরে দাঁড়াতে পারেন নি। দ্বিতীয় ইনিংসে জাসপ্রিত বুমরাহ ৬১রানে ৬ উইকেট নেন। তার বলের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। জবাবে ব্যাক করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত ৭৯ রান সংগ্রহ করে ভারতীয় দল। কিন্তু পুরো জিনিসটাই অর্থাৎ টেস্ট ম্যাচটা শেষ হয় দুই দিনের মাথায় অর্থাৎ ৬৪২ বলে। প্রসঙ্গত উল্লেখযোগ্য বিশ্বকাপ পরাজয়ের পরে সাউথ আফ্রিকার মাটিতে ২-১ এ ওয়ানডে সিরিজে জয় লাভ করে ভারতীয় দল। টেস্ট ও টি-২০ সিরিজ ড্র হয়।দক্ষিণ আফ্রিকার মাটিতে ২টি টেস্ট এ ১২ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়ে বছরের প্রথমে নিজেকে আবারো প্রমান করেন জসপ্রিত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *