November 23, 2026

কল্যাণের হাত ধরে কল্যাণ উত্তরপাড়ার স্বাস্থ্য ব্যবস্থায়

Spread the love

সাংসদ কল্যাণ ব্যানার্জীর হাত ধরে উন্নয়নের ধারা অব্যাহত থাকলো শ্রীরামপুর লোকসভার উত্তরপাড়ায়।সাংসদ তহবিলের টাকায় উত্তরপাড়ার মুকুটে নতুন পালক। চতুর্থ বার সাংসদ হিসেবে জয় লাভের পরেই কল্যাণ ব্যানার্জীর হাতে আবারো উন্নয়নের দার। মহামায়ায় মডিউল অপারেশন থিয়েটার দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর হুগলি জেলার উত্তরপাড়া মহামায়া হসপিটালে সংসদ তহবিলের ৪২ লক্ষ্য টাকা ব্যয় নির্মিত হল আধুনিক প্রযুক্তিগত এক মডিউল অপারেশন থিয়েটার। এই অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন করেন শ্রীরামপুরের চারবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই হসপিটালের ওপর দিন দিন রোগীর চাপ বেড়েই চলেছিল, সাধারণ মানুষ যাতে আরো উন্নত ধরনের চিকিৎসা পায় তার জন্যই এই ব্যবস্থা। মাননীয় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন উত্তরপাড়া পৌরসভার ব্যবস্থাপনায় খুবই স্বল্প ব্যয় এই হসপিটাল সাধারণ মানুষকে সুচিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছে তারা যাতে আরো উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পারে তার তরফ থেকে এই ক্ষুদ্র প্রয়াস মডিউল অপারেশন থিয়েটার, তিনি আরো বলেন এই হসপিটালে এখনো কার্ডিয়লজি বিভাগে চিকিৎসা সেইভাবে করা যাচ্ছে না এই পরিষেবা দেওয়ার জন্য যে অর্থের দরকার তা তিনি ব্যবস্থা করে দেবেন। বর্তমানে এই হসপিটালে সাতটি ডায়ালিসিস শয্যা ও ২৭ টি শয্যা বিশিষ্ট আই সি ইউ রয়েছে।।দুস্থ দের জন্যেও এই হাসপাতাল চিকিৎসার এক দিগন্ত হতে চলেছে।। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব মহামায়া হাসপাতালের ইনচার্জ সুব্রত মুখার্জী সহ কাউন্সিলার তাপস মুখার্জী ও বিশিষ্ট চিকিৎসকগণ ও পৌরসভার পৌর সদস্যবৃন্দ।পৌরো-প্রধান দিলীপ যাদব মহাশয় হাসপাতালে সাস্থ সাথী কার্ড এর ব্যবস্থা আছে। এলাকার প্রচুর মানুষ এই হাসপাতালের উন্নয়নের জন্যে অর্থ অনুদান (খরচ) করেন তাই হাসপাতাল সকলের চিকিৎসার জন্যে এক অন্য মাত্র পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *